Mamata Banerjee on SIR : মুখ্যমন্ত্রীর দুয়ারে BLO! ‘কোনও ফর্ম পূরণ করিনি, করবও না’ কী বলছেন মুখ্যমন্ত্রী?

Published on: November 6, 2025
Mamata Banerjee on SIR

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি : SIR- এর কাজ শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে BLO রা ফর্ম বিলির কাজও শুরু করেছে। সেই মতো মুখ্যমন্ত্রীর দুয়ারেও পৌছায় BLO রা। দেওয়া হয় SIR- এর ফর্ম। তবে প্রথম থেকেই SIR- এর বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শাসক দল। আর এবার তা নিয়ে স্পষ্ট উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Read More BLO তালিকায় কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম? মালদায় বিতর্কের ঝড়!

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।’

‘যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।’