North 24 Parganas: : মানব পাচার রুখতে কি বার্তা রাজ্য মহিলা কমিশনের?

Published on: August 20, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : সীমান্তে মানব পাচারের বিরুদ্ধে এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা বাড়াতে ভারত বাংলাদেশ সীমান্তে উপস্থিত রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা।সীমান্তে গ্রাম ঘুরে দেখলেন, গ্রামের মানুষ এবং সেখানকার ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বললেন তারা।ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে চলছে চরম মতবিরোধ ।একে অপরের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত ।তার মধ্যেই আজকের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে শিশু ও মানব পাচারে বিরুদ্ধে পশ্চিমবাংলার মহিলা কমিশনের পরিদর্শনে এসেছেন।পঞ্চায়েতের কমিউনিটি হলে স্কুলের ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ, শিশু ও নারী পাচার বিরুদ্ধে সচেতনামূলক বার্তা দেন । এরপর ঘোজাডাঙ্গা সীমান্তের উত্তর পাড়ায় একেবারে জিরো পয়েন্টে যেসব গ্রামবাসীরা বাস করে তাদের সঙ্গে কথা বলেন। তাদের সাথে মত বিনিময় করেন পাচার বিষয়ে।তাদের সচেতনামূলক বার্তা দেন। সেখানে গ্রামবাসীদেরকে হেল্পলাইন নাম্বার মেইল আইডি দিয়ে দেন । যাতে এই ধরনের কোন ঘটনা ঘটলে সরাসরি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন সীমান্তের মানুষ । এই উদ্যোগ বেশি বেশি করে করলে আরো বেশি সচেতনতা বাড়ালে সীমান্তে পাচার অনেকটাই কমবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা ।