WEATHER : শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে

Published on: September 25, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি ধীরে ধীরে পূর্ব-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। আগামীকালই দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপের আকার নিতে পারে। ২৭শে সেপ্টেম্বর সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে।মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলোতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া।

উপকূলবর্তী জেলায় ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। শনিবার অর্থাৎ ২৭শে সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে। কলকাতাতেও আকাশ থাকবে মেঘলা, মাঝে মধ্যে কয়েক দফা মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ায় পরিবর্তন দেখা দেবে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি স্থানীয়ভাবে হতে পারে। ২৭শে সেপ্টেম্বর, পঞ্চমীর দিন বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। তবে আপাতত সেখানে ভারী বৃষ্টির আশঙ্কা নেই।