Weather: ২০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস, বিকালের পর থেকেই শুরু হবে প্রবল বর্ষণ।

Published on: August 12, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : আবহাওয়া যেন সমান্তরাল ভাবে খেল দেখতে শুরু করেছে বাংলার দুই বঙ্গে। দক্ষিণবঙ্গে দুর্যোগের পর এখন কিছুটা হলেও স্বস্তি। হয়তো রোদের তেজে নাকাল শহরবাসী, তবুও স্বস্তি বলতেই হচ্ছে। কারণ গত দুই মাস ধরে কোমর সমান জলে ডুবে থাকা মানুষগুলো আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছেন। প্লাবিত এলাকাগুলি থেকে জল নামতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে যখন এই অবস্থা, উত্তরবঙ্গে তার উল্টো ছবি ধরা পড়ছে। উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের পূর্বাভাস। ১৩ অগাস্ট উত্তর -পশ্চিম ও পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরো একটি নিম্ন চাপ। আর এই নিম্নচাপে ভীষণভাবে বিপর্যস্ত হতে চলেছে উত্তরবঙ্গ। বুধবার যে নিম্নচাপ তৈরি হবে, তা ক্রমেই বাড়বে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে। আবারো সূর্যের তাপ তার পারফরমেন্স দেখাচ্ছে। রাস্তায় বেরোলেই দরদরিয়ে ঘাম শুরু হচ্ছে। বৃষ্টি আবার কবে ? সে প্রশ্নও উঠছে। তবে দুর্যোগ বা সতর্কতা, লেটেস্ট আপডেট ভয় ধরানোর মতোই।
আজ মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পঙ,কোচবিহারে। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।

দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াদপ্তর। সিকিমেও ধসের আশঙ্কা। নীচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর বাড়বে। ফলে প্লাবনের আশঙ্কা এবার উত্তরবঙ্গে।উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে।