Vidyasagar Setu Closed: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু

Published on: November 8, 2025
vidyasagar-setu-closed-on-9th-november

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি :  রবিবার ৯ নভেম্বর ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু ( Vidyasagar Setu)। ভোর থেকে রাত পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত। ওইসময় দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ থাকবে।

READ MORE- পথ কুকুরদের নিয়ে সুপ্রিম রায় ! বেঁধে দেওয়া হল ৮ সপ্তাহের ‘ডেড লাইন’

দ্বিতীয় হুগলি সেতু বন্ধের সময়সীমা :

  • ৯ নভেম্বর, রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।
  • ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু।

কয়েক সপ্তাহ ধরেই ছুটির দিনগুলোয় সেতু বন্ধ রাখার কথা জানিয়েছে কলকাতা পুলিশ। গত রবিবার, অর্থাৎ ২ নভেম্বরও সংস্কারের কাজেই প্রায় ৮ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু। আর এবারও সংস্কারের কাজের জন্যই ৯ নভেম্বর ফের সেতু বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। তবে বিকল্প রুট হিসাবে যানবাহনগুলি হাওড়া সেতু দিয়ে যাতায়াত করতে পারবে।