জলমগ্ন উত্তরাখণ্ড ! পাহাড়ে ধস, গ্রামে ত্রাস

Published on: August 5, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ফের উত্তরাখণ্ডে হড়পা বান। ভয়াবহ অবস্থা উত্তর কাশিতে। হর্ষিলে মেঘ ভাঙা বৃষ্টি। সাধারণত জলের তীব্র স্রোত দেখা গেলেও এবার একবারে জলের সাথে কাদা পাথরের স্রোত নামলো পাহাড়ি নদীতে। এগিয়ে গেলো জনবসতির উপর দিয়ে। বহু মানুষের প্রাণহানির আশঙ্কা। ইতিমধ্যেই নিখোঁজ ৬০ জন। ওয়াকিবহাল মহলের ধারণা, বৃষ্টির ফলে পাহাড়ের কোনো অংশে বড়ো ধস নেমে থাকতে পারে। সেই ধসের জেরে কাদা পাথর সোজা নদীতে নেমে আসছে।যে অঞ্চলে ধস নেমেছে সেটি আসলে উত্তর কাশী থেকে গঙ্গোত্রীর দিকে যাচ্ছে। ইতিমধ্যেই ভেসে গিয়েছে ধরালি গ্রামের বহু বাড়ি, হোটেল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াই একটি ভিডিও সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে প্রকতির রুদ্র রূপ। বিশাল সেই কাদা পাথরের স্রোতের মধ্যেই চোখের পলকে মিশে যাচ্ছে পাহাড়ের ঢালে থাকা একাধিক বাড়ি। রীতিমতো টানতে টানতে নিচের নদীতে নিয়ে গিয়ে ফেলছে। বিগত কয়েক বছরের দিকে নজর দিলে দেখা যাবে যে উত্তরাখণ্ডের হড়পা বান একবারে চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছরে নেমে আসছে ভয়ংকর বিপর্যয়। এবার ফের সেই একই ছবি। তীব্র আতঙ্কে গোটা উত্তর কাশির বাসিন্দারা। ভয়াবহ যে বন্যার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রকৃতির রুদ্র রূপ। মেঘভাঙা বৃষ্টিতে ফের বিপর্যয়।এখনো পর্যন্ত নিহত ৪ জন ,নিখোঁজ ৫০ জন। এই হড়পা বানে ভেসে গেল বহু বাড়ি ,বাজার। চাপা পড়ার সম্ভাবনা অনেকের। জলের তোরে ভেসে গেল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামের বিস্তৃণ অংশ। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী।প্রচুর ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে উত্তরাখন্ডের ক্ষীরগঙ্গা নদীতে বন্যা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে আসছে ,তাতে দেখা গিয়েছে ,পাহাড়ের গা বেয়ে ছুটে চলা নদী একবারে ফুলে ফেঁপে রাক্ষুসে আকার ধারণ করেছে। হড়পা বানে দ্রুত গতিতে ছুটে আসছে জলরাশি। সটান বসতি এলাকার পর পর বাড়িকে গিলে খাচ্ছে।