Murshidabad : ভয়াবহ গঙ্গা ভাঙ্গনের করাল গ্রাসে উত্তর চাচন্ড! নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে গ্রামবাসী

Published on: September 3, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : হাতে গোনা আর কিছু দিন পর বাঙালির বড় উৎসব আসন্ন দুর্গাপুজো।আর পুজোর মুখে কান্নার শব্দ মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বিভিন্ন গ্রামে। এ জেনো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে গঙ্গা ভাঙ্গন।জল বাড়লেও বিপদ আর জল কমলেও বিপদ। সরকার থেকে কোটি কোটি টাকা গঙ্গা ভাঙন প্রতিরোধের টাকা বরাদ্দ হলেও কিছুই কাজ হচ্ছে না। বুধবার সকাল থেকে নতুন করে শামসেরগঞ্জের চাচন্ড গ্রামে গঙ্গা ভাঙন শুরু হতেই তলিয়ে গেলো বাড়ির একাংশ, রাস্তা! আতঙ্কে এলাকার বাসিন্দারা

সকাল ন’টার পর থেকে গঙ্গা ভাঙনের কবলে পড়লো সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রাম। গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে জয়দেব সরকার নামে এক ব্যক্তির বাড়ির একাংশ। ফাটল ধরেছে প্রায় আরো পাঁচ থেকে সাতটি বাড়িতে। ফের নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন সাধারণ মানুষ। যে কোন মুহূর্তে তলিয়ে যেতে পারে আরো বেশ কিছু বাড়িঘর। তলিয়ে যেতে পারে মন্দিরও। বাঁধের ওপর দিয়ে নির্মাণ করা ঢালাই রাস্তার একাংশও গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। স্বাভাবিক কারণেই বুধবার সকাল থেকে নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে। উল্লেখ করা যেতে পারে, গত কয়েকদিন গঙ্গার জলস্তর কমতে থাকলেও হঠাৎ করে তিনদিন থেকে আবারও জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই জলস্তর বৃদ্ধির সময়ে নতুন করে গঙ্গা ভাঙ্গনে উদ্বিগ্ন সাধারণ মানুষ।