Tiger : ” দুই দিনে নিভে গেলো দুই বাঘিনীর জীবন – শোকাচ্ছন্ন আলিপুর চিড়িয়াখানা “

Published on: September 11, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : মাত্র দু’দিনের ব্যবধানে মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানার দুই বাঘিনীর। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাঘিনী পায়েল। ১৭ বছর বয়সী এই হলুদ-কালো ডোরা কাটা বাঘিনীকে ২০১৬ সালে আনা হয়েছিল উড়িষ্যার নন্দনকানন চিড়িয়াখানা থেকে।এরপর বুধবার মারা যায় আরও এক বাঘিনী—রূপা। ২১ বছর বয়সী এই সাদা বাঘিনীর জন্ম হয়েছিল এখানেই, ২০০৪ সালে। রূপার বাবা অনির্বাণ ও মা কৃষ্ণ। দীর্ঘদিন ধরে আলিপুর চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ ছিল রূপা।

একসাথে দুই বাঘিনীর মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে চিড়িয়াখানার কর্তৃপক্ষের মধ্যে। ইতিমধ্যেই তিনজন পশু চিকিৎসকের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তারা ময়নাতদন্ত করবেন এবং খতিয়ে দেখবেন মৃত্যুর সঠিক কারণ। প্রাথমিক অনুমান, বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে। তবে ভিসেরা পরীক্ষা করে তা নিশ্চিত করা হবে।চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে, বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং খুব শিগগিরই মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আনা হবে।