২৪ আওয়ার্স টিভি ডেস্ক :টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের গেটে প্রতীকী তালা ঝুলিয়ে তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল যুব কংগ্রেস।তবে, বিরোধী দলনেতা বিলাস রায় অভিযোগ করেন,ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রঙ্গমঞ্চ পর্যন্ত লাগানো বাতিস্তম্ভে বিজ্ঞাপন বসানো হয়েছে বিনা অনুমতিতে।বিষয়টি জানতে চিত্রালি নামে একটি প্রতিষ্ঠানে যোগাযোগ করলে,সেখান থেকে হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবী করেন।এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানান বিরোধী দলনেতা।এরপর পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে যুব কংগ্রেসের পক্ষ্যে থেকে একটি সভার আয়োজন করে,তবে,পঞ্চায়েত প্রধান অনুপস্থিত থাকায় ডেপুটেশন দিতে এসে ক্ষোভ উগ্রে দেন বিরোধী দলনেতা। যদিও তাদের দাবী,পূর্বেই অনুমতি নিয়ে তারা কর্মসূচি ঠিক করেছিলেন।তারা জানান,যদি দ্রুত উত্তর না মেলে,তবে লাগাতার এই কর্মসূচি চলবে,
এই বিষয়ে নদীয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান,”তারা তো সরকারে আছে,প্রমাণ দিয়ে ব্যবস্থা নিতেই পারেন।তবে পার্কের দুর্নীতি ঢাকতেই এসব নাটক করছেন তারা”।সবটাই যেনো এখন তদন্ত সাপেক্ষ বিষয়।
NADIA :পঞ্চায়েতের গেটে প্রতীকী তালা ঝুলিয়ে তীব্র প্রতিবাদ তৃণমূল যুব কংগ্রেসের
Published on: August 13, 2025
