SSC : এসএসসি নিয়ে তৃণমূল-বিজেপি উত্তাপ! ২৪ হাজার যোগ্য প্রার্থী ফের পরীক্ষায়?

Published on: August 31, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : দীর্ঘ টাল বাহানার পর, অবশেষে প্রকাশিত হল এসএসসির দাগি প্রার্থীদের তালিকা। সেই তালিকায় সিরিয়াল নম্বর, রোল নম্বর দিয়ে প্রকাশ করা হয়েছে ১৮০৪ জন দাগি প্রার্থীর নাম। যদিও * সিবিআই- এর পক্ষ থেকে ১ হাজার ৯০০ জন দাগি প্রার্থীর তালিকা দিলেও, এসএসসির প্রকাশ করা তালিকায় রয়েছে ১ হাজার ৮০৪ জন প্রার্থীর নাম। তবে তালিকায় উল্লেখ নেই এই প্রার্থীরা কোন বিষয়ের শিক্ষক, এমনকি উল্লেখ নেই বিদ্যালয়ের নামও।* যদি এসএসসির কাছে দাগিদের তালিকা ছিল, তবে * কেন তা আগে সামনে আনা হল না? এই প্রশ্নের পাশাপাশি, এতো কম সংখ্যায় দাগি প্রার্থী? * প্রকাশিত তালিকা প্রসঙ্গে সেই প্রশ্নও তুলছেন সুকান্ত মজুমদার।SSC-র কাছে তালিকা আগে থেকেই ছিল, তবে কেন আদালতে শুনানি চলাকালীন সেই তালিকা প্রকাশ করা হয়নি? বাকি ২৪ হাজার প্রার্থীদের যোগ্য হয়েও আবার পরিক্ষায় বসতে হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিৎ।

প্রকাশিত তালিকা নিয়ে সুকান্ত মজুমদারের প্রশ্নের মাঝেই সুকান্ত-শুভেন্দুকে কটাক্ষ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, *এসএসসির দাগি প্রার্থীদের তালিকায় শুভেন্দু অধিকারীর লোকের নাম রয়েছে।  সুকান্ত মজুমদারদের বলুন হাইকোর্ট বা সুপ্রিমকোর্টে মামলা করতে। রাজার গরম না করে যদি হিম্মত থাকে তবে মামলা করুক। সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিক যে, বিজেপির কতোগুলো লোক সেই তালিকায় ছিল, শুভেন্দু অধিকারীর কতোগুলো লোক ওই লিস্টে রয়েছে, পূর্ব -পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন।

SSC-র প্রকাশ করা দাগি প্রার্থীর তালিকায় শুভেন্দু অধিকারীর লোক রয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়- এর এই অভিযোগে মুখ খুলেছেন শুভেন্দু। তাঁর স্পষ্ট বক্তব্য, এসএসসির প্রকাশ করা তালিকায় তাঁর এক জন আত্মীয়েরও নাম নেই*। একইসঙ্গে বিরোধী দলনেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়- এর বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, *কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেশাগ্রস্থ অবস্থায় এমন মন্তব্য করেছেন। এমনকি শুভেন্দু অধিকারী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও বাক্যালাপ করতেন না*। আমার একটা আত্মীয়ের নামও পাবেন না, আমার সঙ্গে যারা যারা বিজেপিতে যোগদান করেছে ২০২০ সাল থেকে আমার ডায়ে- বায়ে, পিছনে একটা লোককেও পাবেন না। উনি কখন জলে থাকেন, কখন স্থলে থাকেন উনি জানেন না। উনি সম্ভবত নেশাগ্রস্থ অবস্থায় এই কথা বলেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি বাক্যালাপ করতাম না।

এসএসসির প্রকাশ করা তালিকা নিয়ে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। গত শনিবার রাত ৮ টায় দাগি প্রার্থীদের তালিকা প্রকাশের পরেই তা থেকে তৃণমূল যোগ সামনে আসতে শুরু করেছে। বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষের ছেলের নাম এবার এসএসসির অযোগ্য লিস্টে। নাম রয়েছে রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। SSC-র দাগিদের তালিকায় রয়েছে পানিহাটির TMC বিধায়ক নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের নাম।এবার প্রশ্ন, যোগ্য ও অযোগ্যদের যখন আলাদা করে দাগিয়ে দিল এসএসসি। তখন * আবার কেন পরীক্ষায় বসতে হবে যোগ্য প্রার্থীদের”?