২৪ আওয়ার্স টিভি ডেস্ক :বজবজ কালীবাড়িতে হুগলী ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। নাম শুভম সাউ বয়স কুড়ি। সূত্র মারফত জানা গেছে শুভম ও তার মা এবং প্রতিবেশী দুইজন অর্থাৎ মোট চারজন মিলে তাড়াতলা থেকে বজবজএ কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য আসে। স্নান করতে নেমে হটাৎ হুগলী নদীতে তলিয়ে যায় শুভম। পরিবার সূত্রের খবর শুভম সাঁতার জানতো না। স্থানীয় এক মহিলা তাকে তলিয়ে যেতে দেখতে পান। তিনি চিৎকার করতেই সকলের নজরে আসে ঘটনাটি। খবর দেওয়া হয় বজবজ তদন্ত কেন্দ্র।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয় ডুবুরি নামিয়ে বেশ কিছুক্ষন পর দেহ উদ্ধার করে বজবজ পৌরসভা হাসপাতালে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
মায়ের সঙ্গে স্নান এ নেমে মর্মান্তিক দুর্ঘটনা, হুগলী নদীতে তলিয়ে গেল যুবক
Published on: August 4, 2025
