Top 5 Carmakers in India: ভারতের শীর্ষ ৫ গাড়ি প্রস্তুতকারক বাজারে চমক

Published on: January 10, 2026
Top 5 Carmakers in India

Join WhatsApp

Join Now

প্রতিবেদন বছর ২০২৫ (Calendar Year 2025)-সালে ভারতের গাড়ির বাজারে (Top 5 Carmakers in India) ধারাবাহিক বৃদ্ধি বজায় থাকলেও, গ্রাহকের কাছে বিক্রির পরিসংখ্যান বিশ্লেষণ করলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পরিচিত ব্র্যান্ডগুলি শীর্ষে থাকলেও, বাজারের শেয়ার ও বার্ষিক বৃদ্ধির হারে এসেছে উল্লেখযোগ্য রদবদল।

আড়ও পড়ুন- Flight UDF hike: দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাড়তে পারে ইউজার ফি, যাত্রী বৃদ্ধিতে ধাক্কার আশঙ্কা

FADA-র পরিসংখ্যান অনুযায়ী CY25-এ গ্রাহক বিক্রির নিরিখে ভারতের শীর্ষ পাঁচ গাড়ি নির্মাতা সংস্থার শেয়ারের হার তুলে ধরা হলো-

১. মারুতি সুজুকি: শীর্ষে থাকলেও শেয়ার কমেছে

ভারতের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক হিসেবে মারুতি সুজুকি এখনও শীর্ষস্থান ধরে রেখেছে। CY25 সালে সংস্থাটি গ্রাহকদের কাছে মোট ১৭,৮৬,২২৬টি গাড়ি বিক্রি করেছে, যা বাজারের ৩৯.৯১ শতাংশ। যদিও এটি প্রথম স্থান বজায় রেখেছে, তবে CY24-এ যেখানে বাজার শেয়ার ছিল ৪০.২৪ শতাংশ, সেখানে সামান্য হলেও পতন লক্ষ্য করা গেছে। উৎপাদনের ক্ষেত্রেও মারুতি শীর্ষে-CY25-এ মোট ২২.৫৫ লক্ষ গাড়ি উৎপাদন করেছে এবং ৩.৯৫ লক্ষ ইউনিট রপ্তানি করেছে (Top 5 Carmakers in India)।

২. মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা: দ্রুততম উত্থান

CY25-এর সবচেয়ে বড় চমক মাহিন্দ্রা। সংস্থাটি গ্রাহক পর্যায়ে বিক্রি করেছে ৫,৯২,৭৭১টি গাড়ি, বাজার শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৩.২৫ শতাংশে, যা CY24-এ ছিল ১২.০৮ শতাংশ। Scorpio-N, XUV700 এবং Thar-এর মতো SUV মডেলের দীর্ঘ অপেক্ষমাণ তালিকা মাহিন্দ্রার সাফল্যের মূল কারণ। এটি স্পষ্ট করে দিচ্ছে যে, ভারতীয় ক্রেতাদের ঝোঁক এখন বড় ও রাগেড SUV-এর দিকে। হোলসেলে মাহিন্দ্রার গাড়ি ছাড়ার সংখ্যা ৬,২৫,৬০৩ ইউনিট (Top 5 Carmakers in India)।

৩. টাটা মোটরস: বিক্রি বাড়লেও শেয়ারে চাপ

CY25-এ ৫,৬৭,৬০৭টি গাড়ি বিক্রি করে তৃতীয় স্থানে রয়েছে টাটা মোটরস। তবে বাজার শেয়ার কমে হয়েছে ১২.৬৮ শতাংশ, যেখানে আগের বছর তা ছিল ১৩.১৮ শতাংশ। কমপ্যাক্ট SUV ও ইভি সেগমেন্টে প্রতিযোগিতা বাড়ায় কিছুটা চাপের মুখে টাটা। সংস্থার মোট হোলসেল দাঁড়িয়েছে ৫,৭৮,৭৭১ ইউনিট (Top 5 Carmakers in India)।

৪. হুন্ডাই মোটর ইন্ডিয়া: বাজার শেয়ার কমেছে

CY25-এ হুন্ডাই গ্রাহকদের কাছে বিক্রি করেছে ৫,৫৯,৫৫৮টি গাড়ি, বাজার শেয়ার নেমে এসেছে ১২.৫০ শতাংশে, যা CY24-এ ছিল ১৩.৭৬ শতাংশ। Creta এখনও শক্ত অবস্থানে থাকলেও, কিছু সেগমেন্টে পুরনো মডেল ও বাড়তি প্রতিযোগিতা হুন্ডাইয়ের গতি কমিয়েছে। Creta SUV-এর হোলসেল ছাড়িয়েছে ২ লক্ষ ইউনিট, আর আপডেটেড Venue পেয়েছে ৫৫ হাজারের বেশি বুকিং (Top 5 Carmakers in India)।

৫. টয়োটা কিরলস্কর মোটর: নীরবে শক্তি বাড়াচ্ছে

শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে টয়োটা কিরলস্কর মোটর। CY25-এ সংস্থাটি বিক্রি করেছে ৩,২০,৭০৩টি গাড়ি, বাজার শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৭.১৭ শতাংশ, যেখানে আগের বছর ছিল ৬.৩৯ শতাংশ। MPV সেগমেন্টে শক্ত চাহিদা ও মারুতি সুজুকির সঙ্গে ব্যাজ-ইঞ্জিনিয়ার্ড মডেল টয়োটার বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছে। নির্ভরযোগ্যতার সুনাম এখনও টয়োটার সবচেয়ে বড় শক্তি (Top 5 Carmakers in India)।