Tom Cruise : ৬৩ বছর বয়সে অবশেষে অস্কারের মঞ্চে স্বীকৃত টম ক্রুজ

Published on: November 18, 2025
Tom Cruise

Join WhatsApp

Join Now

বিশ্ব সিনেমার আইকনিক তারকা, হলিউডের ‘ব্লকবাস্টার মেশিন এবং ফ্যান দের ‘দ্যা রানিং ম্যান’—টম ক্রুজ ( Tom Cruise )  এবার পেলেন সাম্মানিক অস্কার । ছ’দশক পার করেও যিনি এক মুহূর্ত থামতে জানেন না, তাঁর হাত ধরেই বহুবার ঘুরে দাঁড়িয়েছে হলিউড। ক্যারিয়ারের শুরু থেকে টম ছিলেন ‘হার্টথ্রব’।

আরও পড়ুন – রিচাকে বঙ্গভূষণ সম্মান! আর কী কী উপহার পেলেন বিশ্বজয়ী রিচা?

মিষ্টি হাসি থেকে শুরু করে নিখুঁত অ্যাকশন—সবকিছু দিয়ে যুগ যুগ ধরে জয় করছেন দর্শকের মন। বয়স বাড়ার সাথে সাথে নিজেকে  ভেঙ্গেছেন এবং  গড়ে তুলেছেন নতুন ভাবে । গ্ল্যামার আড়াল করে অভিনয় দক্ষতাকেই তুলে ধরেছেন বারবার। আর সেই দিয়েই প্রমাণ করেছেন—টম ক্রুজ (  Tom Cruise ) শুধুই তারকা নন, সিনেমার স্বয়ং মুখ। কিন্তু এত সাফল্যের পরেও দীর্ঘদিন ধরে অস্কারের আসল মূর্তি ছিল তাঁর ( Tom Cruise ) নাগালের বাইরে। বহুবার মনোনয়ন পেলেও পুরস্কার জেতা হয়নি। তাই ৬৩-তে এসে সাম্মানিক অস্কার হাতে পাওয়া—দর্শকদের কাছে আবেগের মুহূর্ত।

https://www.instagram.com/reel/DRKg5tIiRRy/?utm_source=ig_web_copy_link

পুরস্কার গ্রহণ করতে গিয়ে টম নিজেকে নয়, বরং সাফল্যের কৃতিত্ব দিলেন সহ-শিল্পী, টিম ও দর্শকদের। তাঁর বক্তব্য—
“ছবি তৈরি করা আমার কাজ নয়… আমি নিজেই ছবি।” টমের এই সরল মন্তব্যেই যেন গর্জে উঠল গোটা হলিউড।

বিশেষজ্ঞদের মতে, টম কখনও নিজের পরিশ্রম বা সংগ্রাম প্রচারে গুরুত্ব দেননি। নিজের ( Tom Cruise ) কাজকে উপভোগ করেছেন নিঃশব্দে। প্রচারের বদলে দিয়েছেন বিনয়। তাই দীর্ঘসময় অস্কার তাঁকে ( Tom Cruise ) উপেক্ষা করলেও, শেষ পর্যন্ত মঞ্চই তাঁকে ( Tom Cruise) স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে । সিনেমাপ্রেমীদের মন্তব্য— “টম অস্কার পেলেন না, বরং অস্কারই টমকে পেল।”