SSC : শিক্ষক নিয়োগের পরীক্ষার শেষ! পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য দুই পরীক্ষার্থীর!

Published on: September 7, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :  প্রশ্নপত্র ভুলের পাশাপাশি উঠে এলো টেনটেড আনটেন্টেডের প্রসঙ্গ শিক্ষক নিয়োগের পরীক্ষার শেষ। রবিবার বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি মারাত্মক অভিযোগ পরীক্ষার্থীদের। পরীক্ষা শেষে এক প্রকার মেজাজ হারিয়ে ফেলেন পরীক্ষার্থীর জয়ত্রী বাউলিয়া। পরীক্ষার্থী জয়ত্রীবাউলিয়া বলেন, “২০১৬ প্যানেলের যারা আছে তারা তো টেনটেড আনটেন্টেড এর সাথে খুবই পরিচিত, আজ একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে, এক্সামিনাররা। এক্সামিনাররা বারবার আসছেন আর খুজছেন যে সে কে? পড়ে সে এলো পাশাপাশি দুইজনে প্রশ্ন দেখলো উত্তর করল। একসাথে বসে দেখাদেখি করে সমস্তটাই করলো!সমস্ত কিছু পরিষ্কার যে সে আগে থেকেই প্রশ্নপত্র পেয়েছিল এটা পরিষ্কার বোঝা গেল। আমার চোখের সামনের ঘটনা।

আমার পরীক্ষা কেন্দ্রের আমারই কক্ষের ঘটনা। তিনি আরো বলেন সত্যি ভীষণ মানসিক অবসাদগ্রস্থ। এতদিন চাকরি করার পরেও এই দিনটা দেখতে হবে ভাবিনি”।পাশাপাশি প্রশ্নপত্র ভুলের অভিযোগ তুলে কেশবচন্দ্র দিয়ে তিনি বলেন, “বর্তমান সরকারের দুর্নীতির কারণে আমার চাকরিটা গেছে! গতবারেও ভালো পরীক্ষা হয়েছিল। এজেন্সির মারফত টাকা নিয়ে চাকরি পাইয়ে দেয়া হয়েছিল। গতবারে চরম দুর্নীতি হয়েছিল। এবারে পরীক্ষা ভালোই হয়েছে। আজকের জন্য ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে যে কি আছে না আছে সেটা তো আমরা কেউ জানি না। ম্যাথের দুই থেকে তিনটি প্রশ্নের ভুল আছে সেটা কমিশন দেখুন।