Murshidabad: মেরামতের এক মাসের মধ্যে বেহাল অবস্থা ! পরবর্তী পদক্ষেপ কি হবে প্রশাসনের ?

Published on: August 29, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : মুর্শিদাবাদের, নবগ্রাম থেকে অনন্তপুর প্রায় ১১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। মেরামতের এক মাসের মধ্যেই বড় বড় গর্তে পরিণত হয়েছে রাস্তা। আর সেই রাস্তার বেহাল অবস্থার প্রশ্ন করায় নবগ্রামের বিধায়ক মেজাজ হারান। রাস্তা খারাপ হওয়ার পেছনে দায়ভার চাপানোর চেষ্টা গ্রামবাসীদের উপর,তিনি বলেন রাস্তা যখন মেরামত হচ্ছিল তখন কি গ্রামবাসীরা ঘুমিয়ে ছিলো? এমনটাই প্রশ্ন তুললেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। এর পাশাপাশি সাংবাদিককে তীব্র আক্রমণ করেন বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। সাংবাদিকরা নাকি শুধু রাস্তার গর্ত খুঁজে বেড়ায়।

নবগ্রাম থেকে অনন্তপুর যাওয়ার জেলা পরিষদের অধীনে প্রায় ১১ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় ছিল সেই রাস্তা মেরামত করা হয় কয়েক মাস আগে আর এক মাস যেতে না যেতেই মরণফাঁধ, বড় বড় গর্তে পরিণত হয়েছে এই রাস্তা। প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে কখনো টোটো উল্টে যায় কখনো ট্যাক্টর ভেঙে উল্টে পড়ে থাকে এই রাস্তায়।এর কারণে যানজটের সৃষ্টি হয় রাস্তাতে ।

এই রাস্তার উপর দিয়েই প্রতিনিয়ত ১০ হাজার মানুষের যাতায়াত। এর পাশাপাশি বেশ কয়েকটি হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ছাত্র-ছাত্রীরা বেহাল রাস্তা পারাপার করে প্রতিনিয়ত যাতায়াত করে। রাস্তা খারাপের জন্য অনেক ছাত্র-ছাত্রী বৃষ্টির সময় স্কুলে আসতে চাই না এমনটাই জানান স্কুলের শিক্ষকরা । এই রাস্তায় প্রায় ১৪ টি গ্রামের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। এই রাস্তা দিয়ে যেতে হয় নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, বিডিও অফিস, নবগ্রাম থানা, স্কুল কলেজ, BLRO অফিস। তবে বিরোধী থেকে সাধারণ মানুষের প্রশ্ন উঠছে একটাই মেরামতের এক মাসের মধ্যেই কি করে বেহাল হয়ে যেতে পারে এই রাস্তা, কারণ দুর্নীতির একটা সীমানা রয়েছে সেই সীমান অতিক্রান্ত করে ফেলেছে , ঠিকাদার সংস্থা। এই নিয়ে সর গরম রাজনৈতিক মহলে।