THE BENGAL FILES :ছবি মুক্তিতে এত ভয়! কেন ‘দ্য বেঙ্গল ফাইলস’- এর ট্রেলার লঞ্চে বাধা?

Published on: August 17, 2025

Join WhatsApp

Join Now

 ২৪ আওয়ার্স টিভি ডেস্কঃ ছবি মুক্তিতে বাধা, এ প্রথম ঘটনা নয়, এর আগেও ‘ভবিষ্যতের ভূত’, কেরালা স্টোরির মতন নানা ছবি মুক্তি ঘিরেই চরম বিশৃঙ্খলা তৈরী হয়েছিল। আর এবার পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে বিতর্ক চরমে । বাংলায় এই ছবিটি প্রথমে একটি মাল্টিপ্লেক্সে দেখানো হবে বলে ঠিক হয়েও পরে পরিচালককে জানিয়ে দেওয়া হয় এই ছবিটি দেখানো সম্ভব নয় । শুধু তাই নয়, 15 অগস্ট ইএম বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে ছবির ট্রেলার লঞ্চ করার কথা ছিল । কিন্তু সেটাও পণ্ড করার অভিযোগ ওঠে । অভিযোগ, কেটে দেওয়া হয় জায়েন্ট স্ক্রিনের তার । এমনকি যে ল্যাপটপ থেকে ট্রেলার চালানো হচ্ছিল, সেটিও বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ ৷ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে অনুষ্ঠানটি দুবার থামানো হয়েছিল বলে জানা যায়, দ্বিতীয়বারের মতো ট্রেলার লঞ্চ বন্ধ করতে পুলিশ হস্তক্ষেপ করলে বিশৃঙ্খলা চরমে ওঠে।

তবে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কুনাল ঘোষ। এমনকি পরিচালকের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মানুষে মানুষে বিভেদ বাড়াতে তিনি ছবি তৈরী করেন বলে মন্তব্য করেন কুনাল ঘোষ. কুণাল ঘোষ কটাক্ষ করে এও বলেন , “ওঁর ক্ষমতা হবে গুজরাত ফাইলস করার ? তিনি ‘ইউপি ফাইলস’, ‘এমপি ফাইলস’, ‘মণিপুর ফাইলস’ করেননি কেন ? আসলে বিজেপির স্বার্থে উনি বাংলায় নাটক করতে এসেছেন । বাংলার কুৎসা করতে ।কলকাতা ফাইল টেলার লঞ্চে বাধার ঘটনায় সরব হয়েছে গেরুয়া শিবির। এবিষয়ে মুখ খুলেছেন বিজেপি মুকুপত্র দেবাশীষ সরকারসত্য ঘটনার উপর ভিত্তি করেই তৈরী হয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ , কিন্তু তারপরেও কেন ছবি মুক্তিতে বাধা দেওয়া হচ্ছে? এই ছবি মুখটি পেলে কি এমন সত্য সামনে আসবে যার জন্য ভয় পাচ্ছে রাজ্য সরকার সে প্রশ্নই তুলছে বিরোধীরা।