“হ্যাম পেয়ার মেইন গির গায়ে না, পুরি দিল্লী জ্বালা দেঙ্গে ” ধনুষের এই ডায়লগের মাধ্যমে পরিচালক আনন্দ এল রাই তাঁর নতুন ছবি ‘তেরে ইশক মেঁ’ ( Tere Ishq Main ) – আবারো একবার প্রবেশ করলেন সেই অন্ধকার, তীব্র আবেগ এবং ভাঙা প্রেমের সেই চেনা জগতে, যেখানে ভালোবাসা কখনোই শান্ত বা সহজ নয় ; এবার তাঁর গল্প বলার ক্যানভাসটি অনেক বড়, আবেগের স্কেল আরও তীব্র এবং পর্দায় ধনুষ-কৃতি স্যাননের রসায়ন কোন বিস্ফোরণের চেয়ে কম কিছু নয়। ছবিটি ( Tere Ishq Main ) নিছক প্রেম নয়, এটি অধিকারবোধ, আসক্তি এবং মানসিক দহনের এক অস্থির এবং অগ্নিগর্ভ যাত্রা।
Read More : Howrah Shootout: ভোটের আগে তীব্র অশান্তি, রাজ্যজুড়ে আতঙ্কের ছায়া https://24hrstvchannel.com/howrah-shootout-pre-poll-violence-in-bengal/
ছবির ( Tere Ishq Main ) কেন্দ্রবিন্দুতে রয়েছেন ধনুষ অভিনীত চরিত্র শংকর যে একজন আক্রমণাত্মক এয়ারফোর্স পাইলট ( Aggressive Air Force Pilot ) যার জীবন, ভালোবাসা এবং বিশ্বাস সবকিছুই সীমাহীন অধিকারবোধ এবং অপ্রতিরোধ্য আবেগে মোড়া রয়েছে । শংকরের প্রেম এতটাই তীব্র যে তা প্রায়ই আসক্তি এবং পাগলামির পর্যায়ে চলে যায়। ধনুষ ( Dhanush ) এমনভাবে শংকরকে ফুটিয়ে তুলেছেন যেখানে রাগ, যন্ত্রণা, ভালোবাসা আর পাগলামির এক সংমিশ্রণ রয়েছে ; যা প্রতিটি দৃশ্যে দর্শককে মনোমুগ্ধ করে রেখেছে । এই পারফরম্যান্স ( Performance ) নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা।
Read More : Religion or Politics : যখন ধর্ম হয়ে ওঠে রাজনীতি https://24hrstvchannel.com/religion-and-politics-discussion/
শংকরের ( Shankar ) বিপরীতে রয়েছেন কৃতি স্যানন ( Kriti Sanon ) অভিনীত চরিত্র মুখতি, যিনি পেশায় একজন মনোবিজ্ঞানী ( Psychologist ) । শংকরের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ ঘটেছিল গবেষণার ‘কেস স্টাডি’ ( Case Study ) হিসেবে যেখানে মুখতির কাছে শংকর শুরুতে ছিল নিছকই এক জটিল মনস্তত্ত্বের উদাহরণ, কিন্তু ধীরে ধীরে সে তাঁর জীবনের মূল আবেগের কেন্দ্রে পরিণত হয়। এই বিপজ্জনক সম্পর্কই গল্পকে একটি তীব্র আবেগযুদ্ধে রূপান্তরিত করে। শংকরের চোখে মুখতির সম্মতি মানে জীবনের সবটা দান করা এবং সব অধিকার বুঝে নেওয়া। যদিও মুখতি চরিত্রটি সাহসী এবং দৃঢ়, তবুও চিত্রনাট্যের কিছু অসংগতি মাঝে মাঝে তাঁর উজ্জ্বলতাকে সীমিত করেছে। তবুও, শংকর-মুখতির বিস্ফোরক কেমিস্ট্রি এই ছবিটির ( Tere Ishq Main ) মূল অনুপ্রেরনা ।
Read More : M.S Dhoni & Virat Kohli : ধোনি-কোহলির নস্টালজিয়া ও বন্ধনের ছবি ভাইরাল https://24hrstvchannel.com/m-s-dhoni-virat-kohli-bf/
ছবির ( Tere Ishq Main ) ত্রুটিও একেবারে কম নয়। প্রায় তিন ঘণ্টার দীর্ঘতা এবং দ্বিতীয়ার্ধের এলোমেলো সাবপ্লটগুলি মাঝে মাঝে ছবির ( Tere Ishq Main ) গতি ভেঙে দিয়েছে, যা দর্শকদের মনোযোগ ধরে রাখতে বাধা সৃষ্টি করতে পারে। তবে, এ.আর. রহমানের আবেগঘন সুর, চমৎকার ব্যাকগ্রাউন্ড স্কোর এবং দুর্দান্ত সিনেমাটোগ্রাফি ছবিটিকে ( Tere Ishq Main ) ভিজ্যুয়ালি সমৃদ্ধ করেছে এবং আবেগের গভীরতা বাড়িয়েছে।
শেষমেশ, ‘তেরে ইশক মেঁ’ ( Tere Ishq Main ) একটি তীব্র, অস্থির এবং আগুনের মোড়কে থাকা অভিজ্ঞতা। এটি প্রেম, আসক্তি এবং আবেগের সেই মুহূর্তগুলোর একটি ছবি ( Tere Ishq Main ) , যা দমন করার ক্ষমতা কোনো দর্শকেরই থাকবে না। শুধুমাত্র ধনুষের বিধ্বংসী পারফরম্যান্স এবং শংকর-মুখতির কেমিস্ট্রির ( Chemistry ) জন্যই এই ছবিটি ( Tere Ishq Main ) প্রেক্ষাগৃহে গিয়ে দেখা আবশ্যক।
