Dev-Subhashree : বিচ্ছেদের পর দশ বছর আলাদা, একসাথে মেলাল ‘ধূমকেতু’

Published on: August 5, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক (নিশা)ঃ প্রায় এক দশক ধরে অপেক্ষায় ছিল ” ধূমকেতু “ছবি মুক্তির আশায় ,অবশেষে অবসান হলো সেই অপেক্ষার ,১৪ ই অগাস্ট ২০২৫তারিখ কে স্থির করা হয়েছে ছবি মুক্তির দিন হিসাবে।

কৌশিক গঙ্গোপাধ্য়ায় পরিচালিত দেব- শুভশ্রী জুটি র শেষ মুভি ছিল এটি। এর আগে কবে মুক্তি পাবে এই ছবি এই নিয়ে বহু বার প্রশ্ন করা হয়েছে ছবির প্রযোজক রানা সরকার থেকে ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায় সহ ছবির অভিনেতা অভিনেত্রী দেব শুভশ্রী কেও, এই প্রশ্নের উত্তরে তারা বারংবার জানিয়েছে সময় হলে ঠিক মুক্তি পাবে এই ছবি। সাম্প্রতিক সময়ে ধূমকেতু প্রসঙ্গে আলোচনা আরো জোরালো হয়। দেবের অফিস এ দেব ও রানা সরকারের তোলা ছবি এই জল্পনা কে আরো উস্কে দেয় কিন্তু ,বারবার এই ছবি মুক্তির ডেট ঘোষণা করেও তা পিছিয়ে দেওয়ার ফলে অনেকের মনেই এই প্রশ্ন তৈরী হয় আদেও কি মুক্তি পাবে এই ছবি ?অবশেষে ১৬ ই মে দিন ধার্য করেও তা পিছিয়ে ১৪আগস্ট দিন টি স্থির করা হয় ছবি মুক্তির দিন হিসাবে।

সোশ্যাল মিডিয়া তে পোস্ট করে এই খুশির খবর জানান দেব নিজেই তার ভক্তদের জন্য। দেব শুভশ্রী ভক্তদের জন্য এই ছবি শুধু মাত্র একটি ছবি নয় এটি তাদের কাছে এক আলাদাই আবেগ আবার ৯ বছর পর তারা তাদের প্রিয় জুটিকে দেখতে পাবে সিনেমার পর্দায়। ২০১৬ সালে শেষ হয়েছিল এই সিনেমার শুটিং তার পরেই জানা যাই তাদের প্রেম বিচ্ছেদের কথা আর তারপর থেকে আর কোনোদিন বড় পর্দায় দেখা যায়নি তাদের একসাথে। সূত্র অনুযায়ী ছবিটির অভ্যন্তরীন দ্বন্দ্ব ও অর্থনৈতিক জটিলতা ছিলো ছবি টি না প্রকাশিত হওয়ার মূল কারণ। কিন্তু অবশেষে সেই সকল জটিলতা কেটে এখন তা দেবের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেতে চলেছে। এই ছবি নিয়ে দেব দাবি করেন এটি তার কেরিয়ারের অন্যতম কাজ আর এই ছবি মুক্তি পেলে সব থেকে খুশি হবে দেব নিজেই। এই ছবিতে দেবকে ৭৮ বছরের বৃদ্ধের ভূমিকায় দেখা যাবে। অবশেষে এক যুগ ধরে চলা বিচ্ছেদের অবসান।