অনেকদিন ধরেই সবার থেকে একটু আড়ালে ছিলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। এবার নিজেই রহস্যের জট কাটিয়ে মার্কিন মুলুকে বিয়ে সারলেন তনুশ্রী (Tanusree & Sujit Wedding)। পেশায় আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে বিয়ে করলেন তিনি। মাত্র পাঁচ মাসের প্রেম। তারপরই বিয়ে।
আরও পড়ুন – Delhi Pollution Crisis : দিল্লির দূষণ নিয়ে কড়া বার্তা কৃতির
লাস ভেগাসে বেড়াতে গিয়ে হঠাৎই বিয়ের বন্ধনে বাঁধা পরলেন তনুশ্রী (Tanusree & Sujit Wedding)। সবটা আয়োজন সুজিতের পরিকল্পনায়। হিরের আংটি দিয়ে নায়িকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সুজিত বসু। মাত্র পাঁচ মাসের প্রেম। তারপরই এলাহি আয়োজনের মধ্যে স্বপ্নের শহর লাস ভেগাসেই সম্পন্ন হলো তনুশ্রী-সুজিতের চার হাত এক হওয়ার অনুষ্ঠান। তবে মার্কিন মুলুকে বিয়ে করলেও, কলকাতায় ফিরে একেবারে হিন্দু রীতিনীতি মেনে বিয়ে সারবেন তাঁরা। কলকাতায় হবে তাঁদের রিসেপশন পার্টি।
আরও পড়ুন – 252 Crore Drug Case : ওরির সঙ্গে বলিউডের আর কারা ?
লাস ভেগাসে গিয়েছিলেন বেড়ানোর উদ্দেশ্যে। কিন্তু ছুটি কাটাতে গিয়ে সেখানে বড় চমক অপেক্ষা করছিল তনুশ্রীর জন্য (Tanusree & Sujit Wedding)। তিনি পৌঁছনোর আগেই নাকি সুজিত সেখানে বিয়ের সমস্ত আয়োজন করে রেখেছিলেন। এমন অপ্রত্যাশিত আয়োজনে ভিডিও কলে বাবা-মাকে সাক্ষী রেখেই বিয়ে সারলেন তিনি। কলকাতারই বাসিন্দা সুজিত বসু। তবে গত ২৮ বছর ধরে তিনি ইউএসএ-তে বসবাস করছেন। তনুশ্রী জানিয়েছেন, “সময়টা পাঁচ মাস হলেও আমরা একে-অন্যের খুবই কাছে চলে এসেছি… ও আমার কাজকে ভীষণ রেসপেক্ট করে। সেটাই প্রধান ভালোলাগার জায়গা।” শোনা গেছে, বরের জন্য ফ্লোরিডাতে একটি ট্রিপ প্ল্যান করছেন তনুশ্রী। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ার বন্ধুমহল থেকে শুরু করে সব অনুরাগীরাই শুভেচ্ছা বার্তা দিয়ে ভরিয়ে দিয়েছেন এই নবদম্পতিকে।
