Tamil Nadu Voter list: তামিলনাড়ুর ভোটার তালিকা থেকে বাদ ৯৭ লক্ষ নাম!

Published on: December 20, 2025
Tamil Nadu Voter list

Join WhatsApp

Join Now

বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) অভিযানের প্রথম পর্ব শেষ হওয়ার পর তামিলনাড়ুর ভোটার তালিকা থেকে ৯৭ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে (Tamil Nadu Voter list)। শুক্রবার নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, সংশোধনের আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৬.৪১ লাখ কোটি। এসআইআর-এর পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫.৪৩ লাখ কোটিতে। আগামী বছরের বিধানসভা নির্বাচনে এই ভোটাররাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আরও পড়ুন-BLO Death Case : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বিএলও কর্মী

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী (Tamil Nadu Voter list), বাদ পড়া নামগুলির মধ্যে প্রায় ২৭ লক্ষ ভোটারকে ‘মৃত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, রাজ্যের বাইরে স্থানান্তরিত হয়েছেন এমন প্রায় ৬৬ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া, প্রায় ৩.৪ লক্ষ নাম দ্বৈতভাবে নথিভুক্ত থাকার কারণে বাতিল করা হয়েছে।

এসআইআর-এর গণনা পর্ব শেষ হয়েছে ১৬ ডিসেম্বর (Tamil Nadu Voter list)। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানাতে পারবেন। বিহারে এসআইআর ঘিরে সুপ্রিম কোর্টে মামলা হলেও নির্বাচন কমিশনের দাবি, কোনও যোগ্য ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হবে না। এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গ-সহ একাধিক ভোটমুখী রাজ্যেও চালানো হচ্ছে।

জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বড় সংশোধন হয়েছে চেন্নাইয়ে (Tamil Nadu Voter list), যেখানে ১৪.২৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। কোয়েম্বাটোরে বাদ পড়েছে ৬.৫ লক্ষ, দিন্দিগুলে ২.৩৪ লক্ষ এবং কাঞ্চীপুরমে ২.৭৪ লক্ষ নাম। কারুর জেলায় প্রায় ৮০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।