‘আমরা ভুল করেছি’, শহিদ তর্পনে গিয়ে ‘আসল পরিবর্তনে’র হুঙ্কার শুভেন্দু অধিকারীর

Published on: November 10, 2025
Suvendu Adhikari

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি:  নন্দীগ্রামের শহিদ বেদীতে আজ সকালে সময় মতো পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রতি বছরের মতো এদিনও শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হন তিনি, তবে এ বারও শহিদ তর্পনে গিয়ে  একের পর এক হুঙ্কার তোলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কী বললেন শুভেন্দু অধিকারী? দেখে নিন এক নজরে:

  • কালো পতাকায় শ্রদ্ধা নিবেদন করলেন শুভেন্দু অধিকারী।
  • মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ভঙ্গ ও ক্ষতিপূরণে বৈষম্যের অভিযোগ

  • “আসল পরিবর্তন ২০১১ সালে হয়নি”— শুভেন্দুর বার্তা।

  • ‘আমরা ভুল করেছিলাম’। ‘একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্তকে মুখ্যমন্ত্রী করতে আমাদেরও ভূমিকা ছিল’।
  • ‘জনগণকে সঙ্গে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব’ হুঙ্কার বিরোধী দলনেতার।

তবে কোনও দলীয় পতাকা নয় — হাতে ছিল কালো পতাকা, যা ছিল এক সময়ের বাম জমানায় ‘অপারেশন সূর্যোদয়’-এর বিরোধিতার প্রতীক। মঞ্চে ওঠার আগে শুভেন্দু স্মরণ করেন নন্দীগ্রাম আন্দোলনে বিজেপির অবদান। তাঁর বক্তব্যে উঠে আসে লালকৃষ্ণ আডবাণীর নাম — “নন্দীগ্রামের আন্দোলনে বিজেপি ছিল, আডবাণীজির অবদান ভোলার মতো নয়। তিনিই তো অবরোধ তুলেছিলেন।”

READ MORE- BLO তালিকায় কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম? মালদায় বিতর্কের ঝড়!

সরকারের প্রতি ক্ষোভ ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

‘শহিদ দিবস’-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর কথায়, “উনি বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেবেন, কিন্তু দেননি। তাঁকে শহিদ মিনারের উদ্বোধনে ডাকা হয়নি বলে রাগ হয়েছিল। কিন্তু আপনাকে দিয়ে উদ্বোধন করব কেন? আমি ফিরোজা বিবি ও রাধারাণী আড়িকে দিয়ে উদ্বোধন করিয়েছি। আমরা ক্ষমতার স্বাদ পেয়েছি, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু ওনারা পায়নি। একজন সন্তান হারিয়েছেন, অন্যজন নির্যাতনের শিকার হয়েছেন।

শহিদ পরিবারের প্রতি সরকারের উদাসীনতা?

শুভেন্দু অভিযোগ করেন, এখনো অনেক শহিদ পরিবারের সদস্য ডেথ সার্টিফিকেট পাননি। তাঁর দাবি, “আপনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। চার জন আজও ক্ষতিপূরণের টাকা পাননি, কারণ তারা বিজেপিতে এসেছিল। আমি নিজেই ওদের টাকা মিটিয়েছি।”

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আসল পরিবর্তন ২০১১ সালে হয়নি। ‘আমরা ভুল করেছি।  একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্তকে মুখ্যমন্ত্রী করতে আমাদেরও ভূমিকা ছিল। জনগণকে সঙ্গে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব’। শহিদ তর্পনে গিয়ে হুঙ্কার  বিরোধী দলনেতার।