পথ কুকুরদের নিয়ে সুপ্রিম রায় ! বেঁধে দেওয়া হল ৮ সপ্তাহের ‘ডেড লাইন’

Published on: November 8, 2025
supreme-courts-directions-on-street-dogs

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি : পথ কুকুরদের নিয়ে বিরাট রায় দেশের শীর্ষ আদালতের। গত জুলাই মাসেই দিল্লির পথকুকুরদের নিয়ে  নির্দেশ দেয় আদালত। এবার সেই রায়ই সংশোধন করল সুপ্রিম কোর্ট।

পথকুকুরদের নিয়ে কী নির্দেশ সুপ্রিমকোর্টের?

১। দিল্লীর সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা ( শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, খেলাধুলার মাঠ ) থেকে পথকুকুরদের সরিয়ে সেই কুকুরদের ডগ শেল্টারে রাখার ব্যবস্থা করতে হবে।

২। এই প্রক্রিয়া ৮ সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে।

৩। কুকুরদের যেখান থেকে ধরা হবে, বন্ধ্যাকরণ ও টিকাকরণের পর সেই জায়গায় যেন তাদের আর ছেড়ে না দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে।

৪। অ্যামিকাস কিউরি-র মাধ্যমে আদালত জানতে চাইবে কতটা নির্দেশ মানা হয়েছে। এ বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে।

READ MORE – BLO তালিকায় কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম? মালদায় বিতর্কের ঝড়!

পথ কুকুরদের নিয়ে বিরাট রায় দিলেন বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি. আঞ্জারিয়ার তিন সদস্যের বেঞ্চ।দেশজুড়ে বেড়ে চলা পথকুকুর-সংক্রান্ত  সমস্যা ও সংক্রমন রুখতে এবার থেকে কি করনীয় তা স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত। গোটা প্রক্রিয়াটি সঠিক ভাবে হচ্ছে কি না সেই জন্য নিয়মিত নজরদারি এবং রক্ষণাবেক্ষণ করতে প্রতিটি চিহ্নিত  স্থানের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করার কথাও জানানো হয়।