২৪ আওয়ার্স টিভি ডেস্ক: গরমের দাবদাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক। অতিরিক্ত ঘাম, ব্রণ ও তীব্র রোদের কারণে ত্বক হয়ে পড়ে নিস্তেজ। বিশেষ করে তৈলাক্ত ত্বক এই সময় বেশি ভোগায়, আর শুষ্ক ত্বকে স্পষ্ট হয়ে ওঠে রোদে পোড়ার ছাপ। এই সময় ঘরোয়া ফেসপ্যাক ও কিছু সহজ উপায় মেনে চললেই ত্বক ফিরে পেতে পারে সতেজতা ও স্বাভাবিক জেল্লা। ঘরোয়া ফেসপ্যাকেই ফিরবে মুখের সতেজতা ও উজ্জ্বলতা।
ভাবছেন কী কী উপকরণ দিয়ে বানাবেন ঘরোয়া ফেসপ্যাক? দেখেনিন –
. শসা, গোলাপজল ও চন্দন: মিশিয়ে হালকা ম্যাসাজ করে লাগালে ত্বক ঠান্ডা ও সতেজ থাকে।
. মধু ও টক দই: গরমে ত্বকে আরাম দেয়, কমায় রুক্ষতা।
. পাকা পেঁপে ও কলা: রোদে পোড়াভাব কমায় ও ত্বক উজ্জ্বল করে।
. ওটস ও বাদাম তেল: ওটস দূর করে অতিরিক্ত তেল, বাদাম তেল পুষ্টি জোগায় শুষ্ক ত্বকে।
. মুলতানি মাটি: ঘাম ও তৈলাক্ত ভাব দূর করে, তবে শুষ্কতা রোধে এর সঙ্গে গোলাপজল ও মধু ব্যবহার করা উচিত। এই ফেসপ্যাক ও টিপস নিয়মিত মেনে চললে গরমেও ত্বক থাকবে উজ্জ্বল।
একটি অভ্যাস যা দূরকরতে পারে অনেকগুলি সমস্যা। যেমন, এলোভেরা জেল, চিয়া সিড্স। এলোভেরা জেল ত্বকে উজ্জ্বলতা আনে,চুল সিল্কি-সাইনি বানায় একইসাথে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। চিয়া সিড্স-এর রয়েছে বহু উপকারিতা যা চুলের ঘনত্ব বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।
টিপস- গরমে সবসময় ব্যাগে টিস্যু রাখুন, ব্যবহার করুন জেলবেস ময়েশ্চারাইজার এবং রোদে বেরোবার ১০-১৫ মিনিট আগে অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন।
