Jhargram: ঝাড়গ্রামে বাবা, মাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা সাব-ইন্সপেক্টরের

Published on: September 4, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বাবা ও মাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টরের। তিনি জঙ্গলমহল ব্যাটেলিয়নের ঝাড়গ্রাম জেলায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। নাম জয়দীপ চট্টোপাধ্যায়। ‌সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ওই সাব ইন্সপেক্টরের মা শম্পা চট্টোপাধ্যায়(৫০) ও বাবা দেবব্রত চট্টোপাধ্যায়ের(৬২) হাসপাতালে মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোরে ডিউটি থেকে বাড়ি ফিরে নিজের সার্ভিস রিভালবার দিয়ে জয়দীপ প্রথমে নিজের বাবা ও মাকে গুলি করে খুন করার পর নিজের শরীরে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিকট শব্দ শুনে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে গিয়ে দেখেন বাড়ির ভেতর তিনজনই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাদেরকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জয়দীপের বাবা-মাকে হসপিটাল কর্তৃপক্ষ মৃত বলে ঘোষণা করে। জয়দীপের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়দীপ আসানসোলের বামুনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি অবিবাহিত। কর্মসূত্রে বাবা-মাকে নিয়ে ঝাড়গ্রাম পুলিশ লাইনের সামনে একটি ভাড়া বাড়িতে থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মানসিক অশান্তির কারণে বাবা-মাকে গুলি করে খুন করে।

নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে জয়দীপ। পুলিশ আরো জানিয়েছে ওই ভাড়া বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে জয়দীপের বাবা মার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।আরো জানা গিয়েছে, ২-৪ তারিখ পর্যন্ত ছুটি নিয়েছিল জয়দীপ। তিনি তার বাবা মাকে শ্রদ্ধা করতেন। তবে তবে জয়দীপের বাবা দেবব্রত চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন। সেই কারণেই কি মানসিকভাবে জয়দীপ ভেঙে পড়েছিল? সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন! যদিও তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানাচ্ছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।