SSC Results 2025: শীঘ্রই প্রকাশিত হবে SSC CGL 1 মেরিট লিস্ট, দেখুন ফলাফল

Published on: December 9, 2025
SSC Results 2025

Join WhatsApp

Join Now

স্টাফ সিলেকশন কমিশন (SSC) খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে SSC Results 2025 এবং মেরিট লিস্ট। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in- এ ফলাফল ও ব্যক্তিগত স্কোরকার্ড আপলোড করা হবে। টিয়ার ১ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১২ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৫, এবং নির্দিষ্ট কিছু পরীক্ষার্থীর জন্য ১৪ অক্টোবর পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা বিভিন্ন মন্ত্রক ও কেন্দ্রীয় সরকারি দফতরের Group B ও Group C পদের জন্য অনুষ্ঠিত হয় (SSC Results 2025)।

আরও পড়ুন- Kolkata Police Exam : কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫-এর অ্যাডমিট কার্ড প্রকাশ

এর আগে কমিশন ১৬ অক্টোবর ২০২৫ তারিখে প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে (SSC CGL 1 Results 2025)। এবার প্রকাশ পেতে চলেছে ক্যাটাগরি-ভিত্তিক মেরিট লিস্ট PDF ও ব্যক্তিগত নম্বর। ফলাফল প্রকাশের পর যোগ্য প্রার্থীরা টিয়ার ২ পরীক্ষায় অংশ নিতে পারবেন ।

SSC CGL Tier 1 2025 ফলাফল দেখবেন কীভাবে?

১. অফিসিয়াল ওয়েবসাইটে যান- ssc.gov.in

২. হোমপেজে SSC CGL Tier 1 Results 2025 লিঙ্কে ক্লিক করুন

৩. লগইন করার জন্য একটি ডায়ালগ বক্স খুলবে

৪. রোল নম্বর ও পাসওয়ার্ড প্রদান করুন

৫. ফলাফল দেখে নিন ও ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখুন

কমিশন জানিয়েছে, চূড়ান্ত নির্বাচন হবে প্রাপ্ত মোট নম্বর (SSC Results 2025) এবং প্রার্থীর দেওয়া পছন্দানুসারে (merit-cum-preference ভিত্তিতে)। SSC GD Constable Exam 2026-এর শূন্যপদ তালিকা প্রকাশ, এর পাশাপাশি SSC GD Constable Exam 2026-এর টেন্টেটিভ শূন্যপদ তালিকাও প্রকাশ করেছে। CAPFs, SSF এবং Assam Rifles-এ কনস্টেবল (GD) পদের জন্য মোট ২৫,৪৮৭টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে।

বাহিনীভিত্তিক শূন্যপদ-

BSF: 616
CISF: 14,595
CRPF: 5,490
SSB: 1,764
ITBP: 1,293
Assam Rifles: 1,706
SSF: 23

SSC GD Constable-এর আবেদন প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত (SSC Results 2025)। আগ্রহী প্রার্থীরা ssc.gov.in-এ গিয়ে শূন্যপদ ও অন্যান্য তথ্য দেখতে পারবেন।