SSC : এসএসসি তালিকায় ruling party ঘনিষ্ঠ ও জনপ্রতিনিধিদের নাম ওঠায় তীব্র চাপে শাসক শিবির

Published on: August 31, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য প্রার্থীদের তালিকা। মোট ১৮০৪ জনের নাম রয়েছে এই তালিকায়। আদালতের নির্দেশ মেনেই এই নাম প্রকাশ করা হয়েছে বলে দাবি কমিশনের।তবে তালিকা বেরোনোর সঙ্গে সঙ্গেই শাসক শিবিরের অস্বস্তি বাড়ছে। কারণ একাধিক জনপ্রতিনিধি, কাউন্সিলর এবং ruling party ঘনিষ্ঠদের নাম উঠে এসেছে। অভিযোগ, টাকা-পয়সার বিনিময়ে অযোগ্য প্রার্থীরাও ঢুকে পড়েছিল চাকরির তালিকায়।

বিরোধী শিবিরের আক্রমণ— বাংলার চাকরির বাজার আসলে চাকরি বেচাকেনার আখড়া। যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, আর অযোগ্যরা পেয়েছেন চাকরি অন্যদিকে সিপিএমের দাবি— শাসক দলের ছত্রছায়া ছাড়া এত বড় দুর্নীতি সম্ভব নয়।যদিও শাসক শিবির বলছে, তালিকা প্রকাশই প্রমাণ করছে সরকারের স্বচ্ছতা। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী তদন্তে সব পরিষ্কার হবে।এদিকে প্রকাশিত তালিকা ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা চরমে। বঞ্চিতদের পরিবার যেমন ক্ষোভে ফুঁসছে, তেমনই রাজনৈতিক তরজায় সরগরম হয়েছে রাজ্য রাজনীতি।