North 24 Pargana : সুন্দরবনে পুষ্টি দিবসে স্বাস্থ্যকর্মী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ কর্মশালা

Published on: September 2, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : রাজ্যে পুষ্টি মেলা চলছে সুন্দরবনে। পুষ্টি দিবসে স্বাস্থ্যকর্মী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ কর্মশালা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা হাড়োয়া ব্লকের বরজুরি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো পুষ্টি দিবস এখানে কয়েকশো স্বাস্থ্যকর্মী ছাত্র-ছাত্রীদের নিয়ে কিভাবে রাসায়নিক সার ব্যবহার না করে, জৈবযুক্ত সার ব্যবহার করে মাটির উর্বরতা বাড়িয়ে ফসল ফলানো যায় তার জন্য একমত হলেন হাড়োয়ার ভিডিও অতনু , হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি খালেক মোল্লা ও আহাদ আলী মোল্লা সহ বিশিষ্ট জনেরা।

এই পুষ্টি দিবস সপ্তম মেলায় শুভ সূচনা করেন এবং বার্তা দেন জমির উর্বরতা জৈবযুক্ত ফসল সেগুলো বেশি করে ব্যবহার করতে হবে, যাতে একদিকে মানুষের রোগমুক্ত সুস্বাস্থ্য থাকবে পাশাপাশি নতুন প্রজন্ম রোগ মুক্ত সমাজ দিতে পারবে। যে পরিমাণ কৃষকরা অধিক ফলনের জন্য রাসায়নিক সার ব্যবহার করছে তাতে এক দিকে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এসব ফসল খেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে হাসপাতাল চিকিৎসকের কাছে ভিড় বাড়ছে তাই পুষ্টি দিবসের শপথ নিলেন বর্তমান আগামী প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখতে জৈবযুক্ত সার ব্যবহার করতে হবে আর এই সচেতনতার বার্তা স্বাস্থ্য কর্মীরা গ্রামে গ্রামে ছড়িয়ে দেবে। যাতে ছোট থেকে বড়রা মারুন রোগে আক্রান্ত না হয়। পাশাপাশি বেশি করে জৈব সার যুক্ত সার ব্যবহার করতে হবে, যাতে মাটির উর্বরতা মান ঠিক থাকে। তাতে ফসল দেখতে খারাপ হলেও সুস্বাদু ফসল তৈরি হবে। যা আগামী প্রজন্মকে সুস্থ সমাজের কারিগর হিসেবে চিহ্নিত হয়।