SOURAV GANGULY : নতুন দায়িত্বে দাদা! এবার হেড কোচের আসনে সৌরভ গঙ্গোপাধ্যায়

Published on: August 24, 2025

Join WhatsApp

Join Now

 

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :  এবার নতুন দায়িত্বে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে। এসএ-20 লিগের দল প্রিটোরিয়া ক্য়াপিটালসের কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। কয়েক মাস আগেই আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে ছিলেন, সুযোগ এলে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। এর আগে অধিনায়ক, মেন্টর বা ডিরেক্টর-এর ভুমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেলেও এই প্রথম কোচের আসনে বসছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার SA-20 লিগের দল ‘প্রিটোরিয়া ক্যাপিটালস’-এর হেড কোচের পদে দেখা যাবে সৌরভকে। এত দিন এই দলের কোচ ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রট। জোনাথন ট্রটের নেতৃত্বেদল তেমন ভালো ফল না করায় তাঁকে পদ থেকে সরানর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এবার সেই আসনেই বসতে চলেছে বাংলা তথা ভারতের গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি প্রিটোরিয়া ক্যাপিটালস’-এর অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে জানানো হয়েছে এই খবর।

2023 – এর লিগে ফাইনালে পৌঁছলে একটুর জন্য হাত ছাড়া হয়ে যায় ট্রফি, তাই রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ‘প্রিটোরিয়া ক্যাপিটালস’-কে ৷ তবে এবার কোনও ভাবেই ট্রফি হাত ছাড়া করতে চায় না দল। তাই মহারাজের হাত ধরেই স্কোয়াডেও যে বড় বদল আসতে পারে সে সম্ভাবনাও একেবারে ঝেড়ে ফেলা যাচ্ছে না।