জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র সভাপতি মেহবুবা মুফতি (SMVD Medical College Row) শুক্রবার শ্রী মাতা বৈষ্ণো দেবী ইনস্টিটিউট অব মেডিক্যাল এক্সেলেন্স (এসএমভিডিআইএমই)-এর এমবিবিএস কোর্সের স্বীকৃতি বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, এই সিদ্ধান্ত একটি “অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত” স্থাপন করতে পারে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেহবুবা মুফতি বলেন, ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (এনএমসি)-এর এই সিদ্ধান্ত শুধু একটি কলেজের বিষয় নয়, বরং ভবিষ্যতে একটি ধারাবাহিক প্রবণতায় পরিণত হতে পারে। “জম্মু ও কাশ্মীর বরাবরই পরীক্ষাগার হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে যা পরীক্ষা করা হয়, তা ধীরে ধীরে গোটা দেশে প্রয়োগ করা হয়,” মন্তব্য তাঁর।
আরও পড়ুনঃ CBFC Controversy: পরাসক্তি ও জননায়গন ইস্যুতে মুখোমুখি রাজনীতি ও সেন্সর বোর্ড
উল্লেখ্য, সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজে নিট পরীক্ষার ভিত্তিতে গত বছর ৫০ জন ছাত্রছাত্রীকে এমবিবিএস কোর্সে ভর্তি করা হয়েছিল। সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই ৫০ জনের মধ্যে ৪২ জনই কাশ্মীরের বাসিন্দা এবং মুসলিম (SMVD Medical College Row) সম্প্রদায়ভুক্ত।
মেহবুবা মুফতির অভিযোগ, বিজেপি, আরএসএস ও বজরং দলের সঙ্গে যুক্ত “সাম্প্রদায়িক ও প্রান্তিক শক্তি”-র চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “শুধু কয়েকদিন প্রতিবাদ করলেই যদি এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয়। এতে সারা দেশে সাম্প্রদায়িক শক্তি আরও উৎসাহিত হবে এবং কাশ্মীরি পড়ুয়াদের নিশানা করা হবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “শিক্ষাকে ধর্মের নামে রাজনীতিকরণ করা হলে তার প্রভাব গোটা দেশেই পড়বে। যদি জম্মু ও কাশ্মীরের যুবসমাজ (SMVD Medical College Row) নিজেদের রাজ্যেই জায়গা না পায়, তাহলে তারা কীভাবে হরিয়ানা, পাঞ্জাব বা অন্য রাজ্যে নিরাপদ বোধ করবে?” উল্লেখ্য, বর্তমানে লক্ষাধিক জম্মু ও কাশ্মীরের ছাত্রছাত্রী রাজ্যের বাইরে পড়াশোনা করছেন।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার মন্তব্য নিয়েও প্রশ্ন তোলেন পিডিপি নেত্রী। তাঁর অভিযোগ, “ওমর সাহেব ইঙ্গিত দেওয়ার পরের দিনই কলেজ বন্ধের নির্দেশ জারি হয়। এই সিদ্ধান্ত কি আগেই আলোচিত হয়েছিল?”
এছাড়াও তিনি জম্মুকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার গুঞ্জন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। মেহবুবা মুফতির মতে, ধর্মের ভিত্তিতে জম্মু ও কাশ্মীরকে ভাগ করা হলে তা মুসলিম-প্রধান (SMVD Medical College Row) অঞ্চলের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ঐতিহাসিক সিদ্ধান্তকেই দুর্বল করবে এবং দ্বিজাতি তত্ত্বকে ফের উসকে দেবে।
অন্যদিকে, কলকাতায় বৃহস্পতিবার ইডি-র অভিযানের প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাঘিনী’ (SMVD Medical College Row) বলে উল্লেখ করেন মেহবুবা। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সাহসী। তিনি মাথা নত করবেন না।”

মেহবুবা মুফতির দাবি, সিবিআই, ইডি বা এনআইএ-র মতো কেন্দ্রীয় সংস্থার অভিযান জম্মু ও কাশ্মীরে বহুদিন ধরেই ‘স্বাভাবিক’ ঘটনা। “৩৭০ ধারা বাতিলের সময় তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বন্দি (SMVD Medical College Row) করা হয়েছিল, তখন দেশের অধিকাংশ রাজনৈতিক দল নীরব ছিল। এখন সেই একই পরিস্থিতি গোটা দেশ অনুভব করছে,” বলেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই চাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করবেন এবং আত্মসমর্পণ করবেন না।
