SIR in West Bengal: SIR শুরু হতেই ব্যাপক বদলি, ‘রুটিন বদলি’ বলছে নবান্ন!

Published on: November 6, 2025
SIR

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: SIR শুরু হওয়ার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল নির্বাচন কমিশন। এই কাজে BLO-দের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে থাকেন BDO এবং SDO-রা কিন্তু SIR শুরুর ঠিক কয়েক ঘন্টা আগে হটাৎ করেই রাজ্যে বিপুল ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার—যাঁরা মূলত বিডিও ও এসডিও স্তরে—বদলি হয়ে গেছেন। এঁরাই SIR-এ AERO (Assistant Electoral Registration Officer) ও ERO (Electoral Registration Officer)-র দায়িত্ব সামলান।

Read More-BLO তালিকায় কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম? মালদায় বিতর্কের ঝড়!

যদিও নবান্ন এই বদলিকে ‘রুটিন বদলি’ বলে দাবি করেছে, প্রশাসনের অভিজ্ঞ মহলের একাংশ মনে করছেন—একসঙ্গে এত বড় সংখ্যায় অফিসার বদলির ঘটনা সাম্প্রতিক কালে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই অসন্তোষ ছড়িয়েছে বিশেষত বিডিও স্তরের অফিসারদের মধ্যে।

SIR চলাকালীন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহের কাজ করেন BLO-রা। তাঁদের তদারকির দায়িত্বে থাকেন AERO বা বিডিও-রা। গত এক মাসের বেশি সময় ধরে তাঁরা প্রশিক্ষণ পরিচালনা করেছেন এবং কর্মীদের সঙ্গে সমন্বয় তৈরি করেছেন। হঠাৎ বদলিতে তা ভেঙে গিয়েছে।

এক বদলি হওয়া বিডিও জানান, “এটা পুরোপুরি টিমওয়ার্ক। আমরা নিজেরা এলাকাভিত্তিক টিম তৈরি করি—কে কীভাবে কাজ করেন, সেটা জানা থাকে। এখন নতুন জায়গায় এসে প্রথমেই পুরো বিষয়টা বুঝতে সময় লাগছে।”

অফিসারদের বক্তব্য, নির্বাচনকে সামনে রেখে বদলি হলেও ভোটের আগে এমনভাবে বদলি হবে—এ ধারণা ছিল না। ফলে একদিকে নিয়মিত দপ্তরের কাজ, অন্যদিকে SIR-এর তদারকি—দু’দিক সামলাতে গিয়ে কার্যত দম ফেলার সময় পাচ্ছেন না তাঁরা।