২৪ আওয়ার্স টিভি ডেস্ক : লায়ন্স ক্লাব ইন্টারন্যাশেনাল-এর পক্ষ থেকে আয়োজন করা হল শিক্ষা সম্মান অ্যাওয়ার্ড ২০২৫। শিক্ষা, শিল্প, গবেষণা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যারা সমাজ গঠনের প্রকৃত দিশারী তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মান।
এদিন ‘এক্সিলেন্স ইন দ্য ফিলড অফ ল্যাঙ্গুয়েজ’ অর্থাৎ ভাষার উৎকর্ষতার ক্ষেত্রে সম্মানিত হলেন ড. চন্দ্রাণী বিশ্বাস। বিগত ১৩ বছর ধরে সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরাজির অধ্যাপিকা তিনি। এছাড়াও শিক্ষাকতার পাশাপাশি নানা জনকল্যাণ মূলক কাজও তিনি করে আসছেন বহুবছর ধরে। তবে এদিন বিশেষ সম্মান পেয়ে ২৪ আওয়ার্স টিভির সঙ্গে নিজের খুশি,আনন্দ, অভিজ্ঞতা ভাগ করে নিলেন ড. চন্দ্রাণী বিশ্বাস।
তিনি বলেন, আজকে ভীষণই স্পেশাল একটা দিন, কারণ আজ শিক্ষক দিবস। যেটা ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী, শিক্ষার মান উন্নতিকরণ এবং উৎকর্ষতা বৃদ্ধির ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য। তিনি একজন পথপ্রদর্শক, সকল শিক্ষক-শিক্ষিকারা তারই পদাঙ্ক অনুসরণ করেন।
বিগত ১৩ বছর ধরে সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরাজির অধ্যাপিকা তিনি। এছাড়াও শিক্ষাকতার পাশাপাশি নানা জনকল্যাণমূলক কাজও তিনি করে আসছেন বহুবছর ধরে। তাই ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি তাদের মূল্যবোধ গঠনের দিকেও বিশেষ নজর দেওয়ার কথা মনে করিয়ে দেন ড. বিশ্বাস।
তাঁর এই সাফল্যের জন্য নিজের পরিবারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ড. চন্দ্রানী বিশ্বাস। প্রথমত মা ও বাবা এবং পরে মেয়েকে বিশেষ ধন্যবাদ জানান ড. বিশ্বাস। পরিবারের পাশাপাশি ড. সুজয় বিশ্বাসকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
