শুক্রবার সকাল ঠিক ১০টা ৯ মিনিট নাগাদ কলকাতা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হঠাৎই কম্পন অনুভূত হয় (Earthquake in Kolkata)। একই সময়ে কম্পন অনুভূত হয় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতেও। অফিস টাইমে ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে, কলকাতার সল্টলেক সেক্টর ফাইভের বহু বহুতল ফাঁকা করে রাস্তায় নেমে আসেন কর্মীরা।
আরও পড়ুন-24hrstvchannel.com/wp-admin/post.php?post=2143&action=edit
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশ। ভারতীয় সময়ে ১০টা ৮ মিনিট ২৬ সেকেন্ডে কম্পনটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭। অন্যদিকে ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, কম্পনের তীব্রতা ৫.৫ এবং কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। অগভীর হওয়ার কারণেই এমন জোরালো কম্পন অনুভূত হয়েছে (Earthquake in Kolkata)। কলকাতার শোভাবাজারের বাসিন্দা অমল রায় জানান, ‘‘হঠাৎ মাথা ঘুরতে লাগল। পরে দেখি পাখা দুলছে। তখনই বুঝলাম ভূমিকম্প।’’
কোথায় কোথায় কম্পন অনুভূত হয়েছে?
ভারত – কলকাতা, শিলিগুড়ি , জলপাইগুড়ি , কোচবিহার , মালদা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, অসমের কিছু এলাকা।
বাংলাদেশ – ঢাকা, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোথাও কোথাও ৩ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত কম্পন টের পাওয়া গেছে (Earthquake in Kolkata)। তবে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
