Malda : সংবাদে সারা ! মালদায় অসহায় দম্পতির পাশে প্রশাসন

Published on: August 9, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : খবরের জেরে অসহায় বৃদ্ধ দম্পতির পাশে পুলিশ এবং জন-প্রতিনিধি। থানা থেকে করা হল আর্থিক সাহায্য। এক মাসের সাম্মানিক ভাতার টাকা তাদের হাতে তুলে দিলেন জেলা পরিষদ সদস্যা। মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কলিমুদ্দিন (৬৫)। বাড়িতে রয়েছে স্ত্রী এবং বিশেষ ভাবে সক্ষম এক সন্তান। বয়সের ভারে কাজ করতে পারেন না। তিনি এবং তার স্ত্রী সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। না পেয়েছেন আবাস যোজনার ঘর। মেলে না বার্ধক্য ভাতা লক্ষীর ভান্ডার। এমন কি মেলেনা রেশন। শাকপাতা খেয়ে অর্ধাহারে দিন যাপন হয়। পাড়ায় সমাধান ক্যাম্পে গিয়ে সরকারি সহায়তার জন্য বিডিওর কাছে কেঁদে ফেলে ছিলেন এই দম্পতি। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন? সেই খবর সম্প্রচারিত হয়ে সংবাদমাধ্যমে। তারপরেই খবরের জেরে ওই পরিবারের পাশে দাঁড়ালো পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য পুলিশের পক্ষ থেকে করা হলো আর্থিক সাহায্য। এদিকে স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন নিজের সাম্মানিক মাসিক ভাতার এক মাসের টাকা কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন ওই পরিবারের হাতে। সরকারি ভাতা করে দেওয়ার আশ্বাস দিলেন। এই প্রথম কোন সাহায্য পেয়ে হাসি ফুটেছে পরিবারের মুখে।তারা ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।