Sandeshkhali :সন্দেশখালিতে ধরা পড়লো বাংলাদেশী রোহিঙ্গা

Published on: August 18, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : সন্দেশখালি ২ নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ বেড়মজুর এলাকার দারোয়ানখালি পাড়ার ১৪৯ নম্বর বুথে বেশ কয়েক বছর ধরেই বসবাস করছে জলিল মোল্লা নামে এক বাংলাদেশী। গত কয়েক বছর আগে এই জলিল মোল্লা অবৈধভাবে বাংলাদেশ থেকে সন্দেশখালি এলাকায় আসে। প্রথমে ওই এলাকায় এসে সন্দেশখালি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিন এর ছত্রছায়ায় থাকে। শেখ সিরাজউদ্দিনের হয়ে এলাকায় ডাকাতি বোমাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম করে বেড়াতো এই বাংলাদেশী জলিল এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। তারপর ওই এলাকায় বিয়ে করে সে। তার কাকা শশুর ইসমাইল মোল্লাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় ডকুমেন্ট তৈরি করে ফেলে। ওই বুথের বুথ লেভেল অফিসার মিনতি দাসের অভিযোগ, সন্দেশখালীর বহিষ্কৃত গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন বুথ লেভেল অফিসার কে ভয় দেখিয়ে চাপ দিয়ে জোর করে এই বাংলাদেশিকে ভোটার তালিকায় নাম তুলতে বাধ্য করে। শেখ শাহজাহানের ভাই এই শেখ সিরাজউদ্দিন ওরফে ডাক্তার ভাই যে এই কাজ করেছে সেটাও স্বীকার করে নিয়েছে বাংলাদেশী জলিল মোল্লার পাতানো বাবা ইসমাইল মোল্লা। রীতিমতো বাড়ি তৈরি করে এই এলাকায় জাগিয়ে বসেছে বাংলাদেশী জলিল মোল্লা। এই জলিল মোল্লা বর্তমানে এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।