২৪ আওয়ার্স টিভি : শনিবারের সন্ধ্যায় একের পর এক চমক শহরে। বিশ্বজয় করে বাংলায় ফিরেছে বাংলার গর্ব রিচা ঘোষ (Richa Ghosh)। বঙ্গভূষণ সম্মান, সোনার ব্যাট-সহ আর্থিক পুরষ্কার দিয়ে রিচা ঘোষকে জমকালো সংবর্ধনা জানানো হল এদিন। এমনকি রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগ করা হল রিচা ঘোষকে।
READ MORE- Vidyasagar Setu Closed: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু
রিচার ঝুলিতে কী কী উপহার?
- রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার।
- সিএবির তরফে রিচা ঘোষকে ৩৪ লক্ষ টাকা।
- রিচা ঘোষকে সোনার ব্যাট উপহার।
- রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগ।
- ক্রীড়া দফতর ও রাজ্য সরকারের তরফ থেকে সোনার চেন।
ইডেন গার্ডেনে বিশ্বজয়ী রিচা ঘোষকে একের পর এক জমকালো সংবর্ধনা দিল সিএবি। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের হাতে সোনার মেয়ের হাতে সোনার ব্যাট তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সিএবির তরফে তাঁকে দেওয়া হয় ৩৪ লক্ষ টাকা । ফাইনালে খেলতে নেমে রিচা ৩৪ রান করে টিম ইন্ডিয়াকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছিলেন বিশ্ব জয়ের পথে। রিচার সেই রান প্রতি ১ লক্ষ টাকা তুলে দেওয়া হয় তাঁর হাতে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগ করা হয়েছে রিচা ঘোষকে।
