R G KAR: ফের শিরোনামে আর জি কর! চিকিৎসক ছাত্রীর রহস্য মৃত্যু

Published on: September 13, 2025

Join WhatsApp

Join Now

২৪আওয়ার্স টিভি ডেস্কঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণী চিকিৎসা পড়ুয়ার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। এক বছর আগে এখানকার আর এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্ত এখনও শেষ হয়নি। ফের নতুন ঘটনার জেরে আলোড়ন তৈরি হয়েছে।

মৃতা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দা এবং আরজি কর মেডিক্যাল কলেজের এমবিবিএস ছাত্রী। অভিযোগ, তাঁর সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় হয় মালদা মেডিক্যাল কলেজের এক ছাত্রের। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।গত সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে তরুণী মালদায় যান। তাঁরা মালদা শহরের একটি হোটেলে ওঠেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন ওই চিকিৎসা পড়ুয়া। তাঁকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর সেখান থেকে কলকাতায় আনার পথে শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

মৃতার মায়ের অভিযোগ, মেয়েকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে। তাঁর দাবি, “ওই ছেলেটার শাস্তি চাই।” পরিবারের আরও অভিযোগ, অনিন্দিতা নামের ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। তিনি প্রেমিক উজ্জ্বলকে রেজিস্ট্রি করে বিয়ে করতে বলেন। এই নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিবাদ চলছিল। অনিন্দিতার উপর মানসিক নির্যাতনও চালানো হতো বলে পরিবারের অভিযোগ।

এই ঘটনায় মৃতার পরিবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত চিকিৎসকের খোঁজ নেই।
মালদা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ প্রসেনজিৎ বর বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাতে পারব।