রাজনীতি নাকি ধর্ম? (Religion or Politics) তবে কি সত্যিই এখন ধর্মের নামেই রাজনীতি চলছে? সাধারণ মানুষকে নিজের পক্ষে টানতে কি ইচ্ছাকৃতভাবে ধর্মকে ব্যবহার করছেন বর্তমানের নেতারা? আর ধর্মীয় (Religion or Politics ) যখন ধর্ম হয়ে ওঠে রাজনীতি উস্কানির আড়ালে কি হারিয়ে যাচ্ছে মানুষের মনুষত্ব?
Read More : Kunal Kamra : RSS – র পরে ফের নতুন বিতর্কে জড়ালেন কুণাল কমরা https://24hrstvchannel.com/kunal-kamra-rss-niye-abar-natun-bibad/
আজকের ভারতে ধর্ষণের বিচার পাওয়ার থেকেও বেশি গুরুত্ব পায় কে কাকে কী রাজনৈতিক মন্তব্য (Political Comments ) করল, কোন কমেডিয়ান কোন দলের মুখোশ খুলে দিল তাঁদের ছোট করল। তবে ‘ছোট করা’ বলা ভুল এগুলো আসলে তাদের আসল মানসিকতাকে সামনে আনা। আর এটাই নাকি বড় অপরাধ! কারণ এতে নেতাদের সম্মান নষ্ট হয়, ইমেজে ধাক্কা লাগে। খুন, ধর্ষণ, নারীপাচার , গুণ্ডামি এসব তো যেন “ছোটখাটো ঘটনা”। মানুষ আজ ক্ষণিকের জন্য প্রতিবাদ করবে (Religion or Politics) , আর কাল সরকারি নেতাদের নতুন প্রকল্প ঘোষণা হলেই সব ভুলে যাবে। যুগযুগ ধরে হয়ে আসা প্রথা কেই বা আটকাবে ?
Read More : Cyclone: ‘সেনিয়ার’ পর এবার ঘূর্ণিঝড় ‘ডিটওয়া !https://24hrstvchannel.com/cyclone-ditwa-arrives-after-seniar-storm-alert/
আর তারপর হবে আসল খেলা , যাকে বলে ”এক ঢিলে দুই পাখি শিকার”। একদিকে যেমন প্রতিবাদের ঝড় থেমে যাবে ফেসবুকের পোস্টে ( Facebook Post ) , অন্যদিকে ভোটও ঠিক জায়গায় জমা পরে যায় ; আর যদি ভোট ঠিক জায়গায় না-ও পড়ে তবুও কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না তাঁদের কারন ভোটব্যাংকের মধ্যে থাকে এক ‘চৌম্বক ‘ ( Magnet ) যেটার মালিকানা যখন যার হাতে আসে সেই হয়ে যায় জয়ী কারন সুইচ যাই চাপা হোক না কেন , ভোট পাবে সেই দল যার রয়েছে ভোটব্যাংকের ( Vote Bank ) মধ্যে থাকে সেই ‘চৌম্বক ‘( Magnet ) এর মালিকানা । এখন প্রশ্ন সেই চৌম্বক কার হাতে? আর কারাই বা সেটাকে ‘জনসেবা’ বলে চালাছে ?
সাধারণ মানুষ বড়ই সাধারণ। তাই তাদের যা খাওয়ানো হবে, তারা তাই খাবে। যে পাত্রে রাখা হবে, সেই পাত্রের আকারই নেবে জলের মতো স্বচ্ছ ও সৎ। শুধু প্রশ্ন, সেই নির্মল জলে কোন রাজনীতির রং মেশানো হচ্ছে?(Religion or Politics ) সাদূরেও যেতে পারে সে হোক না দিল্লি, বিহার, বাংলা কিংবা উত্তরপ্রদেশে। কিন্তু শুধু তারা ই কি একা যায়? দেশের যুবসমাজও কিন্তু তাঁদের অনুসরণ করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষিত হওয়া সেসব পরের কথা ; প্রিয় নেতার ডাক সবার ঊর্ধ্বে । কিন্তু যাদের জন্য এত মিছিল, এত ভিড় সেই নেতাদের নিজের সন্তানরা কোথায়? লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তাদের দেখা যায় না কেন? তারা কি আসে না?
তবে কি সাধারণ মানুষ এতটাই সাধারণ যে তাঁদের দেখতে পায় না? আসলে তারা সেখানে থাকে না। তারা থাকে বিদেশে নিজস্ব ভবিষ্যৎ গড়তে ব্যস্ত। আর সাধারণ মানুষ? তারা ব্যস্ত নিজেদের সাধারণত্ব দেখাতে।
