কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে রনবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’। কিন্তু ছবি মুক্তির আগেই ক্ষমা চাইতে হল রনবীর সিং-কে (Ranveer Singh)। প্রসঙ্গত উল্লেখ্য, একটি অনুষ্ঠানে ‘কান্তারা: চ্যাপ্টার ১’-খ্যাত অভিনেতা ঋষভ শেট্টিকে নিয়ে মজা করেছিলেন রনবীর সিং। সেই ভিডিয়ো ভাইরাল হতে হতেই সমালোচনার স্বীকার হতে হয় রনবীর সিং-কে। সেই কারণেই রণবীর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষমা চেয়ে একটি পোস্ট শেয়ার করলেন।
আরও পড়ুন – Tere Ishq Main : প্রেম নাকি আসক্তি ? ধনুষের রুদ্র রুপে জ্বলছে ” Tere Ishq Main ”
ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর (Ranveer Singh) যে পোস্ট শেয়ার করেছেন সেখানে লিখেছেন, ‘আমার উদ্দেশ্য ছিল ছবিতে ঋষভ শেট্টির অসাধারণ অভিনয় তুলে ধরা। আমি জানি সেই বিশেষ দৃশ্যটি এডিট করতে কতটা পরিশ্রম করতে হয়েছে। এবং তাঁর অভিনয়ের জন্য আমি তাঁর একজন বিশাল ভক্ত হয়ে উঠেছি। আমি সবসময় আমার দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসকে গভীর ভাবে সম্মান করি। যদি আমি কারও অনুভূতিতে আঘাত করে থাকি, তা হলে আমি আন্তরিক ভাবে ক্ষমা চাইছি।’
আরও পড়ুন – Tanusree & Sujit Wedding: লাস ভেগাসে সাতপাকে বাঁধা পড়লেন তনুশ্রী
‘ধুরন্ধর’ ছবির প্রচারে আপাতত ব্যস্ত রনবীর সিং (Ranveer Singh)। এই ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত এবং আর মাধবন। সম্ভবত আগামী ৫ ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর’। গোয়ায় ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রণবীর সিং ঋষভ শেট্টির চরিত্রের নকল করে তাঁকে উপহাস করেছিলেন। ঋষভ শেট্টি রণবীর সিংকে এ ভাবে রসিকতা না করার অনুরোধ করেছিলেন। এমনকি দর্শকরাও রনবীরের কাজ আকদম পছন্দ করেননি। তবে, রণবীর সিং ঋষভের প্রশংসা করে বলেছিলেন, ‘তোমার অভিনয় অসাধারণ ছিল।’ কিন্তু দর্শকরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করতেও শুরু করেছিলেন। তাই প্রকাশ্যে ক্ষমা চাইতে হল তাকে।
