RAMPURHAT : রামপুরহাটে লালসার শিকার হলো সপ্তম শ্রেণীর ছাত্রী

Published on: September 18, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : রামপুরহাটে লালসার শিকার হলো সপ্তম শ্রেণীর ছাত্রী। বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণির ছাত্রীর পাঁচ টুকরো করা বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনা কে ঘিরে সামনে উঠে এসেছে ভয়াবহ তথ্য ৷ ছাত্রীকে ধর্ষণ করে খুন করার পরে দেহ লোপাট করার চেষ্টার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই ছাত্রীর স্কুল শিক্ষক মনোজ কুমার পালকে ৷ ওই শিক্ষকের বাড়িতে তল্লাশি চালিয়ে যে সমস্ত জিনিস পাওয়া গেল তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না পুলিশ ৷ গ্রেফতার হওয়া শিক্ষক মনোজ কুমার পালের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে sex টয় ,sex ভাইব্রেটর, বিভিন্ন ওষুধ কোম্পানির কনডম ৷

বাড়িটি গত বুধবার রামপুরহাট থানার পুলিশ সিজ করেছে।জানা গিয়েছে, এই শিক্ষকের সাথে তাঁর স্ত্রীর ছয় বছর আগে ডিভোর্স হয়ে গেছে ৷ তার কারণ হিসাবে জানতে পারা গেছে ওই শিক্ষক নাকি বিবাহিত জীবনেই বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ত ৷ সেই কারণে স্ত্রীর সাথে বনিবনা হত না, সেই কারণেই ডিভোর্স। পাশাপাশি তার স্কুলের পাশেই যে ভাড়া বাড়িতে থাকত সেখানেও নাকি সেই শিক্ষক তার কাজের মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে ৷ সেই নিয়েও একটি সমস্যা সৃষ্টি হয়েছিল।মৃতদেহ টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছিল জলা জমির নালায় ৷ দুটি বস্তা উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত ৷ তবে ছাত্রীটির দেহের নীচের অংশ পাওয়া যায়নি৷ মনে করা হচ্ছে, তথ্য-প্রমাণ লোপাটের জন্য আরও কারও যোগ থাকতে পারে।