weather : ” উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে , তিস্তায় জারি লাল সতর্কতা”

Published on: September 11, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : উত্তরে বৃষ্টি, তিস্তায় লাল সর্তকতা।বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। মেঘলা আকাশ।জলপাইগুড়ি গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে।বৃহস্পতিবার সকাল ৮ টায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ১৪০৯ কিউমেক।

তিস্তায় মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা। অপরদিকে nh31 জলঢাকা নদীর উপরেও সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা যায়।ফুসছে তিস্তা,জলঢাকা সহ অন্যান্য নদী।চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা।