দেশজুড়ে ভারতীয় রেলের পক্ষ থেকে ট্রেনযাত্রীদের জন্য বড় খবর। আগামী ২৬ ডিসেম্বর থেকে ট্রেনযাত্রার ভাড়া (Train Ticket Price Increase) বৃদ্ধি করার ঘোষণা করল ভারতীয় রেল। এই ভাড়া বৃদ্ধির প্রভাব মূলত পড়বে দীর্ঘ দূরত্বে যাতায়াতকারী যাত্রীদের উপর। তবে স্বস্তির খবর, ২১৫ কিলোমিটারের মধ্যে যাত্রা এবং শহরতলি (সাবার্বান) ট্রেনের ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না।
আড়ও পড়ুন- RRB NTPC UG Result 2025: নয়া সময়সূচি প্রকাশ, বাড়ল আবেদন করার শেষ তারিখ
কীভাবে বাড়ছে ট্রেনের ভাড়া?
রেলের তরফে জানানো হয়েছে, ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রায় জেনারেল শ্রেণির টিকিটের ভাড়া (Train Ticket Price Increase) অপরিবর্তিত থাকবে। শহরতলি ট্রেনের ভাড়াতেও কোনও বৃদ্ধি করা হয়নি। ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে যাত্রার ক্ষেত্রে ভাড়া বাড়বে প্রতি কিলোমিটারে ১ পয়সা। মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি কোচে ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ২ পয়সা। এসি কোচের ক্ষেত্রেও ভাড়া বৃদ্ধি প্রতি কিলোমিটারে ২ পয়সা। এই নতুন হারের ফলে, নন-এসি বা এসি কোচে ৫০০ কিলোমিটার যাত্রায় অতিরিক্ত ১০ টাকা গুনতে হবে যাত্রীদের। রেল কর্তৃপক্ষের দাবি, এই ভাড়া বৃদ্ধির ফলে বছরে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে। এই অর্থ ব্যবহার করা হবে বাড়তি কর্মী নিয়োগ, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পরিচালন খরচ সামাল দিতে।
ভাড়া বাড়ানোর কারণ কী?
এক প্রেস বিবৃতিতে ভারতীয় রেল জানিয়েছে (Train Ticket Price Increase)-
| ১.গত এক দশকে রেলের নেটওয়ার্ক ও পরিষেবা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে ২.বর্তমানে রেলের মানবসম্পদ খরচ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পেনশন খরচ প্রায় ৬০ হাজার কোটি টাকা ৩.২০২৪-২৫ অর্থবর্ষে মোট পরিচালন ব্যয় বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা ৪. বাড়তি ব্যয় সামাল দিতেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি পণ্য পরিবহণ (কার্গো লোডিং) বাড়ানোর দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। |
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসেও রেল ভাড়া বাড়ানো হয়েছিল (Train Ticket Price Increase)। তখন মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি কোচে প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি কোচে ২ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়। সেটিই ছিল জানুয়ারি ২০২০-এর পর প্রথম ভাড়া বৃদ্ধি।
