Bankura : বিষ্ণুপুরে পুরসভার উদ্যোগে উদ্বোধন রবীন্দ্র মার্কেট !

Published on: September 18, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : কথা দিয়ে কথা রাখল বিষ্ণুপুর পুরসভা, দুর্গাপুজোর আগে ৪৫ জন দোকানদারকে দেওয়া হলো পুনর্বাসন, উদ্বোধন করা হলো রবীন্দ্র মার্কেট, ৪৫টি নতুন দোকান তৈরি করে তার চাবি ও বৈধ নাকি তুলে দেওয়া হল ব্যবসায়ীদের, অবৈধ ব্যবসায়ী থেকে বৈধ ব্যবসায়ী হল পুরসভার উদ্যোগে,বিষ্ণুপুরের প্রাণকেন্দ্র রবীন্দ্র স্ট্যাচুমোড়। এখানেই রাস্তার পাশে ৫০ থেকে ১০০ বছর ধরে জায়গা দখল করে ব্যবসা করছিল ৪৫ টি দোকানদার। গত বছর শহরের সৌন্দর্যায়ন এবং রাস্তা সম্প্রসারণের জন্য বিষ্ণুপুর পৌরসভা রবীন্দ্র স্ট্যাচু মোরে অবৈধভাবে তৈরি করা এই ৪৫ টি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়। এবং ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দেয় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

যেহেতু সমস্ত দোকানদাররা এই ব্যবসার ওপর নির্ভর করে সংসার চালাত। এবার যুদ্ধকালীন তৎপরতায় বিষ্ণুপুর পৌরসভা রবীন্দ্র স্ট্যাচু মোড়ের রাস্তার পাশে গভীর হাইড্রেন তৈরি করে রাস্তা সম্প্রসারণ করে। এবং স্ট্যাচু মোড়ের দক্ষিণ ও পূর্ব দিকের রাস্তার ধার বরাবর ৪৫ টি দোকান তৈরি করে সরকারি অর্থ বরাদ্দ করে। এই মার্কেটের নাম দেওয়া হয় রবীন্দ্রমার্কেট। গতকাল সন্ধ্যের পর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মার্কেটের শুভ সূচনা করা হয়।

এরপরই বিষ্ণুপুরের মহকুমা শাসক, বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, চেয়ারম্যানসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা প্রতিটি দোকানদারের হাতে দোকানের চাবি, ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স, এগ্রিমেন্ট পেপার, ইলেকট্রিকের জন্য নো অবজেকশন সার্টিফিকেট তুলে দেন। এতদিন তারা অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা করছিল। তবে এবার বিষ্ণুপুর পৌরসভার উদ্যোগে তাদের ব্যবসার নতুন ঠিকানা হলো এবং বৈধতা পেল। দোকানদারদের দাবি দুর্গাপূজোর আগে তাদের কাছে এটা একটি বড় পাওনা। দোকান চালিয়ে তারা সংসার চালাত। দোকান বন্ধ হয়ে যাওয়ায় তারা সমস্যায় পড়েছিল। তবে পুরসভা কথা দিয়ে কথা রেখেছে। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা পুরসভা কে ধন্যবাদ জানাচ্ছে এই কাজে।