R G KAR : আরজি করের ছাত্রী অনিন্দিতার রহস্যমৃত্যু ! প্রেমিক উজ্জ্বল সরেন গ্রেফতার পুলিশের জিজ্ঞাসাবাদের পর

Published on: September 14, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা অনিন্দিতা সরেন, আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রী। দিন কয়েক আগে প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেই ঘটল বিপর্যয়। অসুস্থ অবস্থায় অনিন্দিতাকে পাওয়া যায় এবং চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবার সরাসরি অভিযোগ করেছে, অনিন্দিতাকে তাঁর প্রেমিক উজ্জ্বল সরেনই বিষ খাইয়ে খুন করেছেন। অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে উজ্জ্বলকে আটক করে পুলিশ। টানা নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছেন অভিযুক্তের বিরুদ্ধে।

পরিবারের দাবি, অনিন্দিতা ও উজ্জ্বল কিছুদিন আগে পুরীর মন্দিরে গোপনে বিয়ে করেছিলেন। সম্প্রতি অনিন্দিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁরা দু’জনকে সামাজিক মতে বিয়ে করার পরামর্শ দেওয়া হয়। অনিন্দিতা রাজি হলেও বেঁকে বসেন উজ্জ্বল। এরপরই দু’জনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। অভিযোগ, উজ্জ্বল জোর করে অনিন্দিতাকে গর্ভপাত করাতে বাধ্য করেন। ক্রমে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে।মৃতার মা আল্পনা টুডুর বক্তব্য, তাঁর মেয়ে আত্মহত্যা করতে পারে না। তিনি স্পষ্টই অভিযোগ করেছেন, ষড়যন্ত্র করে মেয়েকে বিষ খাইয়ে খুন করেছে উজ্জ্বল। পরিবারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।পুলিশের তদন্ত চলছে। তবে এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে প্রেম, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অন্ধকার দিক নিয়ে। ঘটনাটি ইতিমধ্যেই চিকিৎসক মহল ও পড়ুয়া মহলে আলোড়ন ফেলেছে।