Mamata Banerjee : আগের বছরের থেকে ৩০ শতাংশ বাড়ানো হলো পুজো সম্মানী

Published on: August 4, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :”দূর্গা পূজা মানেই বাঙালির প্রাণ খোলা আনন্দ”, সেরা উৎসবে গা ভাসাতে কুন্ঠা করছেন এমন বাঙালি ও খুব কম সেই কথা মাথায় রেখে মাননীয়া মুখ্য মন্ত্রী বাড়িয়ে দিলেন এবছরের পুজো সম্মানী, দূর্গা পুজোয় প্রতিটি পুজো কমিটি সম্মানী হিসাবে পাবে ১.১০ লক্ষ টাকা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।আগের বছরের পূজা কমিটি গুলো কে দেওয়া হয়েছিল ৮৫ হাজার টাকা, কিন্তু আগের বছরের থেকে এ বছরের অনুদান আরো ৩০ শতাংশ বাড়ানো হলো। প্রায় ৪৫ হাজার দূর্গা পূজা ক্লাব রয়েছে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী,” তিনি আরো জানায় এই সম্মানী ভাতার ফলে রাজ্যের কোষাগারে ৪৯৫ কোটি টাকা খরচ হবে”। এছাড়াও ওইদিন মাননীয়া মুখ্যমন্ত্রী বিদ্যুৎ সরবহকারী সংস্থাগুলি কেও ক্লাবগুলি কে ৮০ শতাংশ ছাড় দেওয়ার ও আহ্বান জানান।

কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এ -এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় শ্রীমতী মমতা ব্যানার্জী বললেন  আগের বছর ৮৫ হাজার ছিল  আসুনএ বছর এটি ১.১০ লক্ষ টাকা নির্ধারণ করি।

তিনি আরো পরামর্শ দেন ক্লাব গুলির উচিত একে ওপরের সাথে প্রতিযোগিতা  না করে মিলেমিশে কাজ করা ,তিনি আরো বলেন ক্লাব গুলির আরো বেশি স্বেচ্ছা সেবক নিয়োগ করা উচিত এবং দূর্গা পূজা মণ্ডপে পৃথক প্রবেশ ও প্রস্থান রাখা উচিত। এছাড়াও তিনি পূজা কমিটি গুলি কে অনুরোধ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নির্যাতনের শিকার হয়ে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিক দের সাহায্য করুন। ওই দিন মুখ্যমন্ত্রী জানায় ২৮ শে সেপ্টেম্বর থেকে শুরু পুজো, আর ২ রা অক্টোবর বিজয়া দশমী ২,৩,৪ প্রতিমা বিসর্জনের দিন ঘোষণা করেছেন ,পুজো কার্নিভাল এর ডেট ও ঘোষণা করেন ৫ই অক্টোবর ।