MURSHIDABAD: প্রত্যয়ের হ্যাটট্রিকের দৌড়, প্রথমবার ভাগীরথীতে স্পেনের মিকেল।

Published on: August 31, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : রবিবার ভোরে বিশ্বের দীর্ঘতম ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতা শুরু হলো। আহিরন CRPF ঘাট থেকে বহরমপুর- ভাগীরথীর জলে শুরু হলো হাড্ডাহাড্ডি লড়াই। কে হবে এবছরের চ্যাম্পিয়ন? কৌতূহল যেমন আছে বাড়ছে উত্তেজনার পারদও। বিশ্বের প্রাচীনতম এবং দীর্ঘতম ওপেন ওয়াটার সুইমিং চ্যাম্পিয়নশিপ এবছর ৭৯ তম বর্ষে পা দিয়েছে। প্রতিযোগিতা ৮১ কিমি ভাগীরথীর বুকে বিশ্বরেকর্ড গড়ার লড়াইয়ে ঝাঁপালেন দেশ বিদেশের সাতারুরা। অতীতে এই প্রতিযোগিতায় নেমেই ইংলিশ চ্যানেলের প্রস্তুতি নিয়েছিলেন বুলা চৌধুরী, সায়নী দাস। ভারত স্বাধীন হওয়ার দু’বছর আগে এই জেলায় গঙ্গাবক্ষে শুরু হয়েছিল ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতা। সেই ট্র্যাডিশন এখনও চালিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের কর্তারা। প্রতিযোগিতার আগের সন্ধ্যেয় দেশ- বিদেশের প্রতিযোগীদের সংবর্ধনা দেওয়া হয় ।

শনিবার মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিযোগীদের সংবর্ধনা জানানো হয় মহা সমারোহে।প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশ বিদেশের অসংখ্য প্রতিযোগী। সুদূর স্পেন, বেলজিয়াম, বাংলাদেশ, দুবাই এবং ইন্দোনেশিয়ার থেকে প্রতিযোগীরা সুইমিং অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্য থেকে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাতারুরা অংশ নিচ্ছে। এবছর প্রথম ভারতে এসে ভাগীরথীতে নামলেন স্পেনের মিকেল আর্টিয়েগা।এ এবছর প্রতিযোগীর সংখ্যা ২১ জন। ৮১ কিমি সাঁতারে দু বার জয়ের খেতাব রয়েছে বর্ধমানের প্রত্যয়ের। ২০২৫ এও উদ্যমের সাথে অংশ নিয়েছেন সে।মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ৭৯ তম বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার প্রথম স্থান সাক্ষী থাকবে গোটা বিশ্ব।