২৪ আওয়ার্স টিভি ডেস্ক : মালদহের বাগানগোলা ব্লকের,জগদল্লা গ্রামপঞ্চায়েতের, গুয়াবাড়ি এলাকার বেহাল রাস্তার দাবি তুলে সড়ব গ্রামবাসীরা। গ্রামে ঢোকার দুই দিকের মেন রাস্তা খারাপ, এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানিও হয়নি কোন ব্যবস্থা। যার ফলে রবিবার সকালে রাস্তায় নেমে গ্রামবাসীরা ক্ষোভ উগরে দিয়েছেন।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, গ্রামে ঢোকা মাত্র দুইদিকে দুটো রাস্তা রয়েছে। দুই দিকেই রাস্তা বেহাল অবস্থা রোগী থেকে শুরু করে স্কুলে পড়ুয়াদের যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয়। গ্রামে ঢোকে না কোন গাড়ি, দিদিকে বলতেও ফোন করেও হয়নি কোন কাজ। স্থানীয় নেতা-নেত্রী থেকে শুরু করে প্রশাসন আধিকারিকদের জানিও হয়নি এই রাস্তার কাজ বলে অভিযোগ। যার ফলে ক্ষোভ উগরে দেন গ্রামের মহিলারা। এ বিষয়ে গ্রামবাসীরা জানান বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, দিদিকে ফোন করা হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। তাই আজ আমরা রাস্তার দাবি তুলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছি । এ বিষয়ে বিজেপির মালদা জেলা সহ সভাপতি, বিনা সরকার কীর্তনীয়া, অভিযোগ করে বলেন এতো পথশ্রী থেকে শুরু করে এত সমাধান কোথায় হচ্ছে রাস্তা, কোথায় এই তৃনমুল সরকার? ভাওতাবাজির সরকার শুধু প্রতিশ্রুতি দেয় কাজ হয় না। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি, তথা জেলা পরিষদের সদস্য অশোক সরকার , বলেন রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে। বর্ষার জন্যই রাস্তায় কাজগুলি বন্ধ রয়েছে। বিজেপি শুধু ডায়লগ দিতে পারে কাজ করে দেখাক। এলাকায় বিজেপির বিধায়ক রয়েছে তার দেখা নেই। রাস্তা কোথায় করেছে এলাকার জন প্রতিনিধি হিসেবে? এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বামনগোলা এলাকা জুড়ে।
Malda: বেহাল রাস্তা, গ্রামবাসীর ভোট বয়কট ! কি হল মালদায় ?
Published on: August 10, 2025
