২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।কয়েক ঘণ্টার সফরে তার বহু কর্ম সূচি রয়েছে ।মেট্রো উদ্বোধন করবেন তার পাশাপাশি মেট্রোতেও চড়বেন এবং একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। আর এই দিন দমদমে বিজেপির একটি সভাতে বক্তব্যও রাখবেন তিনি।
কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছনোর কথা বিকেল ৪টে নাগাদ। বিমানবন্দর থেকেই সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে যাওয়ার কথা তাঁর।বিকেল ৪টে ১৫ মিনিটে যশোর রোড মেট্রো স্টেশন থেকে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। এরপর মেট্রো চড়ে যশোর রোড স্টেশন থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন পর্যন্ত যাবেন। ফের মেট্রোতে চড়েই যশোর রোড স্টেশনে ফিরবেন। বিকেল ৪টে ৩৫ মিনিটে যশোর রোড মেট্রো স্টেশন থেকে সড়কপথে দমদমের সেন্ট্রাল জেল ময়দানের উদ্দেশে রওনা দেবেন।
বিকেল ৪টে ৪৫ মিনিটে সেন্ট্রাল জেল ময়দানে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে প্রশাসনিক ও রাজনৈতিক সভা রয়েছে তাঁর।৫টা ৩০ মিনিটে ওই সেন্ট্রাল জেল ময়দানেই বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দেওয়ার কথা মোদীর।৫টা ৩০ মিনিটে ওই সেন্ট্রাল জেল ময়দানেই বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দেওয়ার কথা মোদীর।সবমিলিয়ে বাংলায় প্রধানমন্ত্রী থাকবেন আড়াই ঘণ্টার মতো।
