দেশের অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM Kisan Nidhi) প্রকল্পের ২১তম কিস্তির ২,০০০ টাকা পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাডুর কোয়েম্বাটুর থেকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে প্রায় ১৮ হাজার কোটি টাকা সরাসরি ৯ কোটি কৃষকের পাঠিয়েছেন।
আরও পড়ুন- Nitish Kumar: ১০তমবার বিহারের মুখ্যমন্ত্রী রুপে শপথগ্রহণ- নীতীশ কুমার
তারমধ্যেও অনেকেই এখনও টাকা পাননি (PM Kisan Nidhi) । যদি আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না এসে থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাধারণত ভুল ব্যাংক তথ্যের মতো ছোটখাটো ত্রুটির কারণে টাকা আটকে যায় তবে এই সমস্যাগুলি সহজেই ঠিক করা সম্ভব। এক বা একাধিক এই কারণে পেমেন্ট থেমে যেতে পারে, রইল বিস্তারিত-
এখনও e-KYC সম্পূর্ণ হয়নি
জমির ল্যান্ড সিডিং/ভেরিফিকেশন পেন্ডিং
ফর্মে ভুল আধার, ব্যাংক ডিটেল বা মোবাইল নম্বর দেওয়া
ব্যাংক অ্যাকাউন্ট আধার-লিঙ্কড না থাকা
নাম PM-Kisan Beneficiary List-এ না থাকা
২১তম কিস্তির টাকা এসেছে কি না যাচাই করতে কি করবেন-
১. pmkisan.gov.in-এই লিঙ্কে যান
২. Farmers Corner থেকে ‘Beneficiary Status’-এ ক্লিক করুন
৩. আধার/মোবাইল/রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্টেটাস দেখুন
৪. স্ক্রিনে দেখাবে-টাকা জমা হয়েছে কি না, যদি না হয় তবে দেরির সঠিক কারণ কী তা জানতে হবে
যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর জানা না থাকে, তবে ‘Know Your Registration Number’ অপশনে গিয়ে আধার বা মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করে নম্বরটি বের করতে পারবেন।
PM Kisan ২১তম কিস্তি না এলে কী করবেন ?
.e-KYC সম্পূর্ণ করুন
.ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করুন
.জমির ভেরিফিকেশন করান
.ওয়েবসাইটে নিজের নাম, ঠিকানা, ব্যাংক ডিটেল- সব তথ্য ভালোভাবে যাচাই করুন
.কোনও ভুল ধরা পড়লে দ্রুত সংশোধন করুন
সব ঠিক থাকার পরও টাকা না এলে, যোগাযোগ করবেন
PM-KISAN Toll-Free: 155261 / 1800-11-5526
হেল্পলাইন নম্বর: 011-23381092
ইমেল: pmkisan-ict@gov.in
কৃষক কল সেন্টার: 1800-180-1551
কল বা ইমেলের মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান পাওয়া যাবে।সরকার প্রতিটি যোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। তাই আপনার সঠিক তথ্য থাকা এবং সব বাধ্যতামূলক প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন (PM Kisan Nidhi) ।
PM Kisan Official Instagram
