২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ই-কেওয়াইসির বিরোধিতা করে তৃণমূলের নেতৃত্বে অঙ্গনওয়াড়ি কর্মীরা। ডেপুটেশন দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ, দুর্নীতি ঢাকতে বিরোধিতা করছে তৃণমূল তোপ বিজেপির, দপ্তরের নির্দেশ মানতে হবে দাবী আধিকারিকের, শুরু হয়েছে তরজা। ই-কেওয়াইসির বিরোধিতা করে ডেপুটেশন। তৃণমূলের নেতৃত্বে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মীদের, সঠিক ভাবে ই-কেওয়াইসি না করতে পারায় কর্মীদের শোকজ করা হয়। দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ ওঠে।
একাধিক দাবিতে এদিন অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন কে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা। দুর্নীতির জন্য ই-কেওয়াইসির বিরোধিতা অভিযোগ বিজেপির। কর্মীদের সমস্যায় পাশে আছি দাবি তৃণমূলের। গাফিলতির জন্য শোকজ বক্তব্য আধিকারিকের। শুক্রবার বিকেলে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সিডিপিওর কাছে অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়। যে ডেপুটেশন কর্মসূচিতে ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান সহ এক ঝাঁক নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে সকল শিশু এবং প্রসূতিরা আসবে পুষ্টিকর খাবারের জন্য, তাদের ই-কেওয়াইসি বাধ্যতামূলক।
সেই নির্দেশ অনুযায়ী দপ্তরের পক্ষ থেকে চলতি মাসের ৩১ তারিখের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ ই-কেওয়াইসির কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। কিন্তু এই ব্লকে সেই কাজ চলছে মন্থর গতিতে। কর্মীদের অভিযোগ অনেকের কাছেই মোবাইল নেই। অনেকে ভিন রাজ্যে থাকেন। যার ফলে সেই কাজ করতে তাদের অসুবিধা হচ্ছে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রক্রিয়া সমাপ্তের জন্য তাদের চাপ দিচ্ছে দপ্তর। শোকজ লেটার ধরিয়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে এদিন এই ডেপুটেশন। কর্মীদের পাশে দাঁড়িয়ে তৃণমূল কার্যত এই প্রক্রিয়ার বিরোধিতা করেছে।
কিন্তু বিজেপির অভিযোগ কেন্দ্র সরকার প্রসূতি এবং শিশুদের খাবারের জন্য অনেক টাকা বরাদ্দ করে। সেখানে বিশাল দুর্নীতি হচ্ছে। এই প্রক্রিয়া সফল হলে সেটা সম্ভব হবে না।তাই তৃণমূলের গাত্রদাহ হচ্ছে। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সাত্তার জানান দপ্তরের নির্দেশ অনুযায়ী এই প্রক্রিয়ার কাজ করতে হবে। কিন্তু যাদের শোকজ করা হয়েছে তাদের অন্যান্য কারণে গাফিলতির জন্য করা হয়েছে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।
