North 24 Pargana: হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়ির পথে তৃণমূলের পার্টি অফিস – চাঞ্চল্য এলাকায়

Published on: August 16, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে রাস্তা আটকে ত্রিপলের ছাউনি দিয়ে তৈরি অস্থায়ী তৃণমূলের দলীয় পাটি অফিস করে এক বিজেপি কর্মীর বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দিল তৃণমূল। বিজেপি করার অপরাধে এই ঘটনা বলে দাবি করেন ওই বিজেপি কর্মীর পরিবার। যাতায়াত রাস্তা আটকে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পরে ওই বিজেপি কর্মী শচীন দাসের পরিবারের সদস্যরা। ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগণার হাসনাবাদ ব্লকের খাঁপুকুর গ্রামে। বিজেপি কর্মীর বাড়িতে ঢোকার রাস্তা আটকে তৃণমূলে পাটি অফিস করা প্রসঙ্গে তৃণমূল নেতা তন্ময় বৈদ্য বলেন একজন তার জমি তৃণমূলকে দান করায় সেই জমির উপর পাটি অফিস করা হয়। পুলিস অমিন সহ প্রশাসনের সামনে মাফজোক করে ঋষিকেশ মন্ডল আমাদের জমি দিয়েছে। তাই বলে রাস্তা আটকালে বাড়ির বাহিরে বের হবে কি করে এ বিষয়ে ওই তৃণমূল নেতার কথায়,জমি দেন রিষিকেশ মণ্ডল। কে কোন রাস্তা দিয়ে চলাচল করবে তা প্রশাসন ঠিক করবে। ফলে বিষয়টির মধ্যে তৃণমূলের কোন যোগ নেই। যার জমি সে আমাদের দান করে গেছে। এখানকার বিজেপির সদস্য এবং তার দুর্ণিতী পরায়ন স্বামী ঘোট পাকাচ্ছে । এর ফলে বিজেপি কর্মীর ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আমাদের কোন হাত নেই। এখানে বিজেপির সদস্য কারো সাথে কোন আলোচনা না করে প্রশাসনের কাছে হাঁটছে। বিজেপির কর্মীর বাড়ির সদস্য প্রভাতি দাস ও নিতুবালা দাস বলেন এটা পূর্বপুরুষের রাস্তা। আমারা ওই রাস্তা ব্যবহার করে হাঁটা চলা করি। বিজেপি করি বলে তৃণমূলের ছেলেরা পাটি অফিসের নাম করে রাস্তা আটকে বেড়া দিয়ে ফ্লাগ টানিয়ে পাটি অফিস করেছে। বিকল্প রাস্তা নেই। তার ফলে আমাদের বাড়ির বাহিরে বের হতে পারছি না। খওয়া দাওয়া প্রায় বন্ধ বাহিরে জল পর্যন্ত আনতে যেতে পারছিনা। প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হচ্ছে না। এই অবস্থার মধ্যে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন দাস পরিবারের সদস্যরা।